আইসিসির প্রতিনিধিদের কাছে বিসিবির নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি আগের বোর্ডের

· Prothom Alo

আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি ঢাকায় এসেছেন গতকাল। আজ সকালে তাঁরা বৈঠক করেছেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিগত বোর্ডের চার পরিচালক আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী, এম নাজমুল ইসলাম ও হাসানুজ্জামানের সঙ্গে। বৈঠকে ৭ জুন অনুষ্ঠেয় বিসিবির নির্বাচনকে স্বীকৃতি না দিতে আইসিসি প্রতিনিধিদলের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।

Visit playerbros.org for more information.

সভার পর আজ নিজেদের বিসিবির ‘নির্বাচিত নেতৃত্ব’ দাবি করে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, আইসিসির দুই প্রতিনিধির ঢাকায় আসা নিয়ে বর্তমান বোর্ড বিভ্রান্তিকর দাবি করেছে। গত ৩১ মে বিসিবি জানিয়েছিল, নির্বাচনব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নির্বাচন পর্যবেক্ষণ করতে নয়, বিসিবির বর্তমান পরিচালনব্যবস্থা দেখতেই ঢাকায় এসেছেন আইসিসির দুই প্রতিনিধি। আজকের বৈঠকে আইসিসির প্রতিনিধিরাই নাকি জানিয়েছে, তারা মূলত তথ্য-অনুসন্ধানকারী দল। বিসিবির নির্বাচন তদারকি বা পর্যবেক্ষণের দায়িত্ব আইসিসি তাদের দেয়নি।

বৈঠকে আইসিসির প্রতিনিধিদের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন আমিনুলের বোর্ডের পরিচালকেরা। তার মধ্যে আছে বিসিবির পরবর্তী নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবিও। এ ছাড়া ঢাকায় আসা প্রতিনিধিদল যেন বিবৃতি দিয়ে জানায় যে তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এখানে আসেনি, জানানো হয়েছে সে দাবিও।

৭ জুন অনুষ্ঠেয় বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিনিধিদল গতকাল কথা বলেছে বিসিবির নির্বাচন কমিশনের সঙ্গেও। এর আগে পরশু তাঁরা সভায় বসেছিলেন বিসিবির অন্তর্বর্তী কমিটির প্রধান তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে।

বিসিবি নির্বাচন নিয়ে তামিমদের সঙ্গে কথা বলেছে আইসিসির প্রতিনিধি দল

Read at source