দর্শনার্থীমুখর তাজহাট জমিদারবাড়ি
· Prothom Alo
রংপুর শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত তাজহাট জমিদারবাড়ি। এখানে আছে একটি প্রাসাদ। প্রাসাদের প্রশস্ত প্রধান সিঁড়ি সরাসরি দোতলায় উঠে গেছে। দোতলার ১১টি কক্ষ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিচতলার ১১টি কক্ষ ব্যবহৃত হচ্ছে অফিস হিসেবে। বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রাসাদটি নির্মাণ করেন মহারাজা কুমার গোপাল লাল রায়। পর্যটক-দর্শনার্থীদের কাছে জমিদারবাড়িটি একটি আকর্ষণীয় গন্তব্য।
Visit asg-reflektory.pl for more information.
তাজহাট জমিদারবাড়ির দর্শনীয় প্রাসাদ। জমিদারবাড়িতে ছবি তুলছেন দর্শনার্থীরা। বাগানে শিশুর ছবি তুলছেন অভিভাবক।ছাতার আদলে গড়া গাছের নিচে ছবি তোলা। এখানে দায়িত্ব পালন করছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ছবি তুলতে এসেছেন নবদম্পতি।পেশাদার আলোকচিত্রীকে দিয়ে ছবি তোলা।জমিদারবাড়ির চত্বরে দোলনায় দোল খাচ্ছে শিশু। প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখছেন দর্শনার্থীরা।