বিশ্বকাপ টিকিটের জন্য কিয়েসাকে নিয়ে গাত্তুসোর ‘শেষ লড়াই’

· Prothom Alo

টানা দুবার বিশ্বকাপে খেলতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বিশ্ব ফুটবলের এক অদ্ভুত ট্র্যাজেডি! সেই আক্ষেপ মোছানোর দায় এবার জেনারো গাত্তুসোর কাঁধে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফে আগামী শুক্রবারের মহাগুরুত্বপূর্ণ লড়াই সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আজ্জুরিদের কোচ। আর সেই স্কোয়াডে সবচেয়ে বড় চমকের নাম—লিভারপুলের  ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েসা।

ইউরো ২০২১-এর জয়ের নায়ক কিয়েসা ইউরো ২০২৪-এর শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হারের পর আর নীল জার্সিতে খেলেননি।

Visit betsport24.es for more information.

টানা তৃতীয় বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর ফিরল হলান্ডের নরওয়ে

২৬ মার্চ বার্গামোর মাঠে উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। বাধাটা খুব একটা ছোট নয়। এই ম্যাচ জিতলে ৩১ মার্চ লড়তে হবে ওয়েলস বনাম বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার জয়ী দলের বিপক্ষে। সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেই মিলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর টিকিট। হারলে? টানা তিনবার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার এক লজ্জাজনক ইতিহাসে লেখা হবে ইতালির নাম।

ইতালি কোচ জেনারো গাত্তুসো

দলে যেমন কিয়েসার মতো অভিজ্ঞ মুখ ফিরেছেন, তেমনি গাত্তুসো আস্থা রেখেছেন তরুণ রক্তেও। ইউরো ২০২৪-এর ঠিক আগে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যাওয়া ২২ বছর বয়সী আতালান্তা সেন্টার-ব্যাক জর্জিও স্কালভিনিকে ফিরিয়েছেন তিনি। অভিষেক হতে যাচ্ছে ক্যালিয়ারির ২১ বছর বয়সী ডিফেন্ডার মার্কো পালেস্ত্রার। রোমার তরুণ মিডফিল্ডার নিকোলো পিসিলিও ডাক পেয়েছেন গাত্তুসোর এই ‘বাঁচা-মরার’ মিশনে।

টটেনহাম গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিওকে এই মিশনে পাচ্ছে না ইতালি। হার্নিয়া অপারেশনের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন ভিকারিও। তবে টটেনহামের কোচ ইগর টিউডর জানিয়েছেন, নটিংহাম ফরেস্টের বিপক্ষে অবনমন এড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যথা নিয়েই খেলবেন এই গোলরক্ষক। এরপরই তিনি যাবেন অস্ত্রোপচারের টেবিলে। ভিকারিও না থাকায় এখন ইতালির গোলবারের সব দায়িত্ব গিয়ে পড়ছে ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মার কাঁধে।

জিয়ানলুইজি দোন্নারুম্মা

ইতালি দল

গোলরক্ষক: এলিয়া ক্যাপ্রিলে, মারকো কারনেসেচ্চি, জিয়ানলুইজি দোন্নারুমা, আলেক্স মেরেত ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্দো কালাফিওরি, আন্দ্রেয়া কামবিয়াসো, দিয়েগো কপোলা, ফেদেরিকো দিমারকো, ফেদেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, মারকো পালেস্ত্রা, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিদে ফ্রাত্তেসি, মানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিল্লি, সান্দ্রো তোনালি ফরোয়ার্ড: ফেদেরিকো কিয়েসা, ফ্রান্সেসকো পিও এসপোসিতো, মোইসে কিন, মাত্তেও পলিতানো, জিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জিয়ানলুকা স্কামাক্কা
ইতালি কেন টানা দুবার বিশ্বকাপে খেলতে পারেনি, এবার কি পারবে

Read at source