হবিগঞ্জের মাধবপুরে পিকআপ খাদে পড়ে নারী, শিশুসহ নিহত ৪
· Prothom Alo
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে মাধবপুরের আন্দিউড়া এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
Visit somethingsdifferent.biz for more information.
চারজনের লাশ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে মাধবপুরের আন্দিউড়া এলাকায়পুলিশ জানায়, পিকআপটি রাস্তার ডান পাশের খাদে পড়ে উল্টে যায়। সকাল সাড়ে আটটার দিকে রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হলে পিকআপের কেবিনের ভেতর থেকে এক নারী, একটি শিশুসহ মোট চারজনের লাশ পাওয়া যায়। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। পিকআপটিতে বাসাবাড়ির বিভিন্ন মালামাল ছিল। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও গাড়িটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।