ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসে বর্ষসেরা অ্যানিমে কোনটি
· Prothom Alo

চলতি বছরের ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসে সবাইকে ছাড়িয়ে বর্ষসেরা অ্যানিমের পুরস্কার জিতে নিয়েছে ‘মাই হিরো একাডেমিয়া’ ফাইনাল সিজন। বিজয়ী হিসেবে এই অ্যানিমেটির নাম ঘোষণা করেন বিশ্বখ্যাত পপ তারকা দ্য উইকেন্ড। তিনি নিজেও জাপানি অ্যানিমের একজন মস্ত বড় ভক্ত।
জাপানের টোকিও শহরের ঐতিহ্যবাহী গ্র্যান্ড প্রিন্স হোটেল শিন তাকানাওয়ায় জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ছিল ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসের দশম আসর। বিশ্বজুড়ে অ্যানিমেশন–শিল্পকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে কাজ করছেন নির্মাতা, অ্যানিমেটর, কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও স্টুডিও। তাদের সম্মানিত করতেই প্রতিবছর এ আয়োজন করা হয়।
Visit bettingx.bond for more information.
আর বিশ্বজুড়ে অ্যানিমের জনপ্রিয়তা এখন কতটা, তা বোঝা যায় এবারের ভোটের সংখ্যা দেখে। এই বছর সারা বিশ্ব থেকে রেকর্ডসংখ্যক ৭ কোটি ৩০ লাখ অ্যানিমে ভক্ত তাঁদের পছন্দের অ্যানিমেকে ভোট দিয়েছেন।
জনপ্রিয় কণ্ঠশিল্পী স্যালি আমাকি ও উপস্থাপক জন কবিরার সঞ্চালনায় এবারের আসরটি ছিল সত্যিই দেখার মতো। অনুষ্ঠানটিকে বিশ্বজনীন রূপ দিতে মঞ্চে হাজির হয়েছিলেন একঝাঁক আন্তর্জাতিক তারকা ও উপস্থাপক। তাঁদের মধ্যে কে–পপ তারকা ব্যামবাম, হিপহপ লিজেন্ড আরজেডএ, টেন, হলিউড অভিনেতা উইনস্টন ডিউক, ভারতীয় মেগাস্টার রাশমিকা মান্দানা, ইয়াং মিকো ও জাপানের জনপ্রিয় কসপ্লেয়ার এনাকোসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিড়ালপ্রেমীদের যে ৭ মুভি দেখা উচিতজমকালো এই অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্সগুলো দর্শকদের নস্টালজিক করে দিয়েছে। কালজয়ী অ্যানিমে ‘নিয়ন জেনেসিস ইভাঞ্জেলিয়ন’–এর ৩০ বছর পূর্তি উপলক্ষে গায়িকা ইয়োকো তাকাহাশি মঞ্চে গেয়ে শোনান তাঁর বিখ্যাত গান ‘আ ক্রুয়েল অ্যাঞ্জেল’স থিসিস’। এ ছাড়া ‘মাই হিরো একাডেমিয়া’–এর ১০ বছরের পথচলাকে স্মরণ করে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড। ‘জুজুতসু কায়সেন’ ও ‘নারুটো’–এর জনপ্রিয় গান দিয়ে মঞ্চ মাতায় ‘এশিয়ান কুং–ফু জেনারেশন’।
কে–পপ তারকা ব্যামবাম, হিপহপ লিজেন্ড আরজেডএ, টেন, হলিউড অভিনেতা উইনস্টন ডিউক, ভারতীয় মেগাস্টার রাশমিকা মান্দানা, ইয়াং মিকো ও জাপানের জনপ্রিয় কসপ্লেয়ার এনাকোসহ আরও অনেকে উপস্থিত ছিলেনসেরা অ্যানিমের পুরস্কার ছাড়া এবারের আসরে বিশাল জয়জয়কার ছিল ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা ইনফিনিটি ক্যাসল’–এর। মুভিটি একাই জিতে নেয় বছরের সেরা চলচ্চিত্র ও সেরা আবহসংগীতের মতো বড় দুটি পুরস্কার। অন্যদিকে কিংবদন্তি অ্যানিমে ‘ওয়ান পিস’ প্রমাণ করেছে এত বছর পরও এর জনপ্রিয়তা একটুও কমেনি। তারা জিতে নিয়েছে সেরা ধারাবাহিক সিরিজের পুরস্কার।
নতুন অ্যানিমেগুলোর মধ্যে বাজিমাত করেছে ‘গাছিয়াকুটা’। তারা একাই জিতে নিয়েছে সেরা নতুন সিরিজ, সেরা ব্যাকগ্রাউন্ড আর্ট ও সেরা ক্যারেক্টার ডিজাইনের মতো প্রধান প্রধান পুরস্কারগুলো। এর পাশাপাশি অ্যানিমের দুনিয়ার এক দূরদর্শী পরিচালক তাতসুয়া নাগামিনকে বিশেষ গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। ড্রাগন বল সুপার, ওয়ান পিস, প্রিকিউর ও ওজামাজো ডোরেমির মতো বিশ্ব কাঁপানো সব অ্যানিমে সিরিজে অসামান্য অবদান রাখার জন্যই তাঁকে এই আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।
কেমন হলো ২০২৬ বিশ্বকাপের প্রথম গানমাই হিরো অ্যাকাডেমিয়াচলো, একনজরে দেখে নেওয়া যাক কোন কোন অ্যানিমে পেল ২০২৬ ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডস:
বর্ষসেরা অ্যানিমে: মাই হিরো একাডেমিয়া ফাইনাল সিজন
বর্ষসেরা চলচ্চিত্র: ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা ইনফিনিটি ক্যাসল
সেরা মৌলিক অ্যানিমে: ল্যাজারাস
সেরা চলমান সিরিজ: ওয়ান পিস
সেরা নতুন সিরিজ: গাচিয়াকুতা
সেরা অ্যাকশন: সোলো লেভেলিং সিজন ২ (অ্যারাইজ ফ্রম দ্য শ্যাডো)
সেরা কমেডি: ড্যান ডা ড্যান সিজন ২
সেরা ড্রামা: দ্য অ্যাপোথেকারি ডায়েরিজ (সিজন ২)
সেরা ইসেকাই অ্যানিমে: রি:জিরো–স্টার্টিং লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ড (সিজন ৩)
সেরা রোম্যান্স: দ্য ফ্র্যাগরেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি
সেরা স্লাইস অব লাইফ: স্পাই এক্স ফ্যামিলি (সিজন ৩)
অ্যানিমেশন, ডিজাইন ও নির্মাণশৈলী
সেরা অ্যানিমেশন: সোলো লেভেলিং সিজন ২
সেরা আবহশিল্প: গাছিয়াকুটা
সেরা চরিত্র ডিজাইন: গাছিয়াকুটা
সেরা পরিচালক: আকিনোরি ফুদেসাকা ও নোরিহিরো নাগানুমা (দ্য অ্যাপোথেকারি ডায়েরিজ সিজন ২)
ড্যান ডা ড্যানপ্রিয় চরিত্র ও সংগীত ক্যাটাগরি
সেরা প্রধান চরিত্র: মাওমাও (দ্য অ্যাপোথেকারি ডায়েরিজ সিজন ২)
সেরা পার্শ্বচরিত্র: কাতসুকি বাকুগো (মাই হিরো একাডেমিয়া ফাইনাল সিজন)
যেকোনো মূল্যে রক্ষা করতে হবে চরিত্র: আনিয়া ফরজার (স্পাই এক্স ফ্যামিলি সিজন ৩)
সেরা ওপেনিং সিকোয়েন্স: অন দ্য ওয়ে, গেয়েছেন: আইনা দ্য এন্ড (ড্যান ডা ড্যান সিজন ২)
সেরা এন্ডিং সিকোয়েন্স: আই, গেয়েছেন: বাম্প অব চিকেন (মাই হিরো একাডেমিয়া ফাইনাল সিজন)
সেরা অ্যানিমে গান: আইরিস আউট, গেয়েছেন: কেনশি ইয়োনেজু (চেইনস ম্যান দ্য মুভি: রেজে আর্ক)
সেরা আবহসংগীত: ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা ইনফিনিটি ক্যাসল (ইউকি কাজিউরা ও গো শিনা)
সূত্র: ক্রাঞ্চিরোল, টাইম আউট এশিয়াঈদের ছুটিতে দেখতে পারো নতুন এই ৫ মুভি