মে মাসে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে ৫ হাজার ২০৯ ফৌজদারি মামলার নিষ্পত্তি

· Prothom Alo

‘গত মে মাসে ঢাকা মহানগরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ৫ হাজার ২০৯টি ফৌজদারি এবং ৩৩৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এসব মামলার বিচার কার্যক্রম পরিচালনা করেন।’ আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক বলেন, মে মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় মোট ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় আটক আসামির সংখ্যা ৯ হাজার ৯২৩। এর মধ্যে ৫ হাজার ৯৫৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Visit casino-promo.biz for more information.

নিষ্পত্তি হওয়া মামলাগুলো থেকে মোট ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম ও বাজেয়াপ্ত বাবদ আদায় হয়েছে ৭৮ হাজার ২৮২ টাকা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মে মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির যৌথ উদ্যোগে ৩৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মে মাসে ১ হাজার ৩০০টি মামলা করা হয়। এসব মামলায় আসামির সংখ্যা ১ হাজার ৩০০। এর মধ্যে ৩৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

ট্রাফিক মামলাগুলোতে মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। আটক আসামিদের মধ্যে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার হওয়ায় মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে।

Read at source