মাত্র ২ কেজি কোরবানির মাংস নিয়ে গেলেই দারুণ সব পদ রান্না করে দেবেন এই রেস্তোরাঁর শেফরা

· Prothom Alo

পেশাওয়ারি কিচেন নামের এই রেস্তোরাঁয় কোরবানির মাংস নিয়ে গেলেই দারুণ সব পদ রান্না করে দেবেন এখানকার অভিজ্ঞ ও দক্ষ শেফরা। ঈদের পর ৭দিন পর্যন্ত চলবে এই আয়োজন।

Visit betsport.cv for more information.

কোরবানির সময় প্রায় সবার বাড়িতেই কমবেশি মাংস আসে। রান্না করা হয় পরিবারের সকলের পছন্দের সব পদ। তবে এবার ঢাকার বনানীর এক রেস্তোরাঁ এই প্রথমবারের মতো কোরবানি উপলক্ষে করেছে এক অভিনব আয়োজন।

কোরবানি উপলক্ষে করেছে এক অভিনব আয়োজন করেছে এই রেস্তোরাঁ

পেশাওয়ারি কিচেন নামের এই রেস্তোরাঁয় কোরবানির মাংস নিয়ে গেলেই দারুণ সব পদ রান্না করে দেবেন এখানকার অভিজ্ঞ ও দক্ষ শেফরা। আর দারুণ ব্যাপার হচ্ছে মাত্র ২কেজি মাংস নিয়ে গেলেই আপনি তাদের এই জায়কা-ই- কোরবানি নামের চমৎকার উদ্যোগের সুবিধা নিতে পারবেন। আপনার পছন্দমতোই রান্না করে দেওয়া হবে মাংস।

এই রেস্তোরাঁর জিবে জল আনা মেন্যু থেকে বেছে নিতে পারেন পেশাওয়ারি কাড়াই, স্মোকি টিক্কা, বোটি বার্বিকিউ, চাপলি কাবাব, আফগানি বোটির মতো পদ।

কাড়াই মাটন চাপলি কাবাব

এর সঙ্গে আছে আরও অনেক অপশন। আপনার আনা কোরবানির মাংস দিয়ে যদি দক্ষ শেফরা আপনার পছন্দের পদ তৈরি করে দেন এর চেয়ে ভালো আর কী হতে পারে! এজন্য অগ্রিম বুকিং দিতে হবে। স্বাস্থ্যকরে পরিবেশে রান্না করা এই পদগুলো শিডিউল অনুযায়ী পিক আপ করতে পারবেন আপনি।

ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। পেশাওয়ারি কিচেনের ঠিকানা হলো, বাড়ি নং ৫৪, টপ ফ্লোরম রোড নন ১১, ব্লক সি, বনানী। হোয়াটস্যাপে বুকিং দিতে আপনাকে কল করতে হবে ০১৩৩৯৯০৯৭২৮ নম্বরে।

ছবি: পেশাওয়ারি কিচেন

Read at source