অবসরে দেখতে পারেন দারুণ ৭ সায়েন্স ফিকশন সিরিজ
· Prothom Alo

দৈনন্দিন ব্যস্ততার পর অবসরের সময়টুকুতে অনেকে দারুণ কিছু দেখে কাটাতে চান। আর সেই সময়টা যদি কাটানো যায় সায়েন্স ফিকশন সিরিজ দেখে, তবে কেমন হয়? সায়েন্স ফিকশন সিরিজগুলো আমাদের চেনা পৃথিবীর বাইরে সম্পূর্ণ নতুন এক জগতে নিয়ে যায়। ছুটির দিনে ঘরে বসে রোমাঞ্চকর কিছু দেখতে চাইলে সায়েন্স ফিকশনের চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না। অবসর সময়কে আনন্দময় করতে দেখে নিতে পারেন বিশ্বজুড়ে সাড়া জাগানো এমনই দারুণ ৭টি সায়েন্স ফিকশন সিরিজ।
স্ট্রেঞ্জার থিংস
স্ট্রিমিং যুগের অন্যতম সফল ও জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংসের পোস্টারপরিচালক ও লেখক: ডাফার ব্রাদার্স
Visit sportfeeds.autos for more information.
ধরন: সায়েন্স ফিকশন, মিস্ট্রি
মুক্তি: ২০১৬-২০২৫
সিজন সংখ্যা: ৫
পর্ব সংখ্যা: ৪২
আইএমডিবি রেটিং: ৮.৬/১০
স্ট্রিমিং যুগের অন্যতম সফল ও জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস। প্রায় এক দশক ধরে এটি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। সিরিজের গল্প শুরু হয় উইল, মাইক, ডাস্টিন ও লুকাস নামে চার বন্ধুকে নিয়ে। আর দশটা সাধারণ শিশুর মতোই ছিল তাদের জীবন। সাইকেলে করে স্কুলে যাওয়া আর আড্ডা দেওয়া। কিন্তু বন্ধু উইল হারিয়ে গেলে তাদের জীবনে নেমে আসে বড় পরিবর্তন। সাধারণ কোনো জায়গায় নয়, উইল হারিয়ে যায় আপসাইড ডাউন নামে এক রহস্যময় জগতে। সেই অন্ধকার জগতে লুকিয়ে আছে অদ্ভুত ও ভয়ংকর সব প্রাণী। চমৎকার বিজ্ঞান কল্পকাহিনি, অতিপ্রাকৃতিক রহস্য ও বন্ধুত্ব—সব মিলিয়ে দারুণ একটি সিরিজ।
অবসরে দেখতে পারেন যে ১০ সায়েন্স ফিকশন মুভিসাইলো
সাইলো সিরিজের পোস্টারপরিচালক: গ্রাহাম ইয়োস্ট
মূল লেখক: হিউ হাওয়ি
ধরন: সায়েন্স ফিকশন, ডিস্টোপিয়ান, মিস্ট্রি
মুক্তি: ২০২৩-বর্তমান
সিজন সংখ্যা: ২
পর্ব সংখ্যা: ২০
আইএমডিবি রেটিং: ৮.১/১০
ভবিষ্যতের এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে নিয়ে তৈরি হয়েছে এই সিরিজটি। বিষাক্ত বাতাস থেকে বাঁচতে মাটির শত শত ফুট গভীরে তৈরি একটি বিশাল ভূগর্ভস্থ বাঙ্কারে বাস করে ১০ হাজার মানুষ। সেখানে বেঁচে থাকার জন্য সবাইকে কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয়। কিন্তু এই সাইলোর আসল উদ্দেশ্য কী? বাইরের পৃথিবী নিয়ে তৈরি হওয়া রহস্য কোথায় গিয়ে শেষ হয়? সেটি জানতে হলে সিরিজটি দেখতে হবে।
লস্ট ইন স্পেস: মহাকাশে হারিয়ে যাওয়ার এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতাথ্রি বডি প্রবলেম
থ্রি বডি প্রবলেম সিরিজের পোস্টারপরিচালক: ডেরেক সাং, মিনকি স্পিরো ও জেরেমি পোডেসওয়া
লেখক: সিজিন লিউ
ধরন: সায়েন্স ফিকশন, মিস্ট্রি, ড্রামা
মুক্তি: ২০২৪-বর্তমান
সিজন সংখ্যা: ১
পর্ব সংখ্যা: ৮
আইএমডিবি রেটিং: ৭.৫/১০
গল্পটি শুধু একটি নির্দিষ্ট সময়ের নয়, বরং কয়েক দশক ও মহাদেশজুড়ে বিস্তৃত। ১৯৬০ সালে চীনের এক উত্তাল সময়ে এর সূচনা, যা গড়িয়ে বর্তমানের ইংল্যান্ড পর্যন্ত পৌঁছেছে। গল্পের মূল মোড় আসে যখন দেখা যায় পদার্থবিজ্ঞানের চিরচেনা নিয়মগুলো হঠাৎ করেই আর কাজ করছে না। একই সময়ে মানুষ জানতে পারে, পৃথিবী একটি আসন্ন ভিনগ্রহী আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে। এই চরম অস্তিত্বের সংকটে পৃথিবীকে বাঁচাতে একত্রিত হন অক্সফোর্ড ফাইভ নামে পরিচিত পাঁচ মেধাবী বিজ্ঞানী। রহস্য, উন্নত ভার্চ্যুয়াল রিয়েলিটি ও মহাকাশবিজ্ঞানের জটিল সব ধারণার এক দারুণ মিশ্রণ এই সিরিজটি।
অ্যাটলাস: যন্ত্রের সঙ্গে মানুষের আস্থার লড়াইডুন: প্রফেসি
ডুন: প্রফেসি সিরিজের পোস্টারপরিচালক: আনা ফোরস্টার ও রিচার্ড জে. লুইস
লেখক: অ্যালিসন শ্যাপকার ও ডায়ান অ্যাডেমু-জন
ধরন: সায়েন্স ফিকশন, অ্যাকশন, ড্রামা
মুক্তি: ২০২৪-বর্তমান
সিজন সংখ্যা: ১
পর্ব সংখ্যা: ৬
আইএমডিবি রেটিং: ৭.৩/১০
বিখ্যাত ডুন মুভির গল্পের প্রায় ১০ হাজার বছর আগের পটভূমিতে এই সিরিজটি তৈরি করা হয়েছে। এখানে মূলত বেনে গেসেরিট নামে একটি শক্তিশালী ও রহস্যময় নারী সংগঠনের উত্থানের ইতিহাস দেখানো হয়েছে। মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও মানবজাতিকে এক মহাবিপর্যয় থেকে বাঁচাতে দুই বোন কীভাবে পর্দার আড়াল থেকে রাজনৈতিক চাল চালেন, তা নিয়েই এর গল্প।
আইও: পরিত্যক্ত পৃথিবীতে একাকী এক বিজ্ঞানীর বেঁচে থাকার গল্পফাউন্ডেশন
ফাউন্ডেশন সিরিজের পোস্টারপ্রধান পর্ব পরিচালক: রক্সান ডসন
লেখক: আইজ্যাক আসিমভ
ধরন: সায়েন্স ফিকশন, ড্রামা, অ্যাডভেঞ্চার
মুক্তি: ২০২১-বর্তমান
সিজন সংখ্যা: ৩
পর্ব সংখ্যা: ৩০
আইএমডিবি রেটিং: ৭.৬/১০
বিখ্যাত লেখক আইজ্যাক আসিমভের কালজয়ী বইয়ের ওপর ভিত্তি করে এই দুর্দান্ত সিরিজটি তৈরি করা হয়েছে। গল্পে হ্যারি সেলডন নামে এক গণিতবিদ সাইকোহিস্ট্রি নামে এক নতুন বিজ্ঞানের সাহায্যে হিসাব করে দেখতে পান, তাঁদের বিশাল গ্যালাকটিক সাম্রাজ্য খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। মানবজাতির জ্ঞান ও সভ্যতাকে বাঁচিয়ে রাখতে তিনি একদল মানুষকে নিয়ে মহাবিশ্বের এক প্রান্তে ফাউন্ডেশন গড়ে তোলেন এবং এক দীর্ঘ লড়াই শুরু হয়।
প্রযুক্তির সহায়তায় এক পক্ষাঘাতগ্রস্ত মানুষের প্রতিশোধের গল্পডার্ক ম্যাটার
ডার্ক ম্যাটার সিরিজের পোস্টারপরিচালক ও লেখক: ব্লেক ক্রাউচ
ধরন: সায়েন্স ফিকশন, থ্রিলার, মিস্ট্রি
মুক্তি: ২০২৪-বর্তমান
সিজন সংখ্যা: ১
পর্ব সংখ্যা: ৯
আইএমডিবি রেটিং: ৭.৬/১০
জেসন ডেসেন নামে এক পদার্থবিজ্ঞানের অধ্যাপককে একদিন হঠাৎ অপহরণ করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় এক রহস্যময় বিকল্প পৃথিবীতে। সেখানে গিয়ে তিনি দেখেন, তাঁর চেনা পুরো জীবনটাই বদলে গেছে। কোয়ান্টাম মেকানিকসের জটিল সব ধারণার ওপর ভিত্তি করে তৈরি এই গল্পে জেসন নিজের আসল পরিবারে ফিরে আসার জন্য মাল্টিভার্সের গোলকধাঁধায় আটকে পড়েন। নিজের চেনা পৃথিবীতে ফিরে আসার এই কঠিন লড়াইয়ের পাশাপাশি মানুষের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত জীবনকে কীভাবে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যেতে পারে, তা এই গল্পে দারুণভাবে তুলে ধরা হয়েছে।
ফিঞ্চ: রোবট, কুকুর ও এক নিঃসঙ্গ মানুষের বেঁচে থাকার গল্পফর অল ম্যানকাইন্ড
ফর অল ম্যানকাইন্ড সিরিজের পোস্টারপরিচালক: রোনাল্ড ডি. মুর, ম্যাট ওলপার্ট ও বেন নেডিভি
ধরন: সায়েন্স ফিকশন, ড্রামা, অল্টারনেট হিস্ট্রি
মুক্তি: ২০১৯-বর্তমান
সিজন সংখ্যা: ৫
পর্ব সংখ্যা: ৫০
আইএমডিবি রেটিং: ৮.১/১০
এই সিরিজটি ইতিহাসের এক বিকল্প পটভূমির ওপর ভিত্তি করে তৈরি করা। এখানে কল্পনা করা হয়েছে, ১৯৬৯ সালে আমেরিকার আগে যদি সোভিয়েত ইউনিয়ন প্রথম চাঁদে মানুষ পাঠাত, তাহলে মহাকাশ গবেষণার ইতিহাস কেমন হতো! চাঁদে যাওয়ার তীব্র বৈশ্বিক প্রতিযোগিতার মধ্য দিয়ে মানবজাতির বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন এবং মঙ্গলে পাড়ি জমানোর এক দারুণ গল্প এখানে ফুটে উঠেছে।
লেখক: প্রদায়ক, বিজ্ঞানচিন্তালুসি: মানুষের মস্তিষ্কের সীমা ভেঙে অতিমানব হয়ে ওঠার গল্প