‘ভটভটি’ থেকে ‘মন ফড়িং’, টিভিতে হাসি, প্রেম আর পারিবারিক গল্প
· Prothom Alo

ঈদের ছুটিতে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ছোট পর্দার আয়োজনও হয়ে ওঠে আরও জমজমাট। হাসির নাটক, পারিবারিক গল্প, প্রেম, সংগীত আর তারকাদের উপস্থিতিতে আজও দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। মোশাররফ করিম, জোভান, তটিনী, খায়রুল বাসার, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে জনপ্রিয় অনেক তারকাকে দেখা যাবে নানা আয়োজনে। আজ শনিবার ঈদের তৃতীয় দিনে কোন চ্যানেলে কখন কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ২।
মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘বলো ভালোবাসি’। অভিনয়ে মুশফিক ফারহান, ফারিন খান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক ‘হঠাৎ কোটিপতি’। অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘মাই ব্যাড বয়’। অভিনয়ে তৌসিফ, স্পর্শিয়া। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘হট ম্যান’। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা প্রমুখ।
এনটিভি
বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘মিথ্যে নয় সত্য’। অভিনয়ে আরশ খান, প্রিয়ন্তী উর্বী। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া।
Visit sportbet.rodeo for more information.
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘ভুল নামের ফুল’। অভিনয়ে জোভান, সাদনিমা বিনতে নোমান। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘ভটভটি’। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘ভ্রমর’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘মন ফড়িং’। অভিনয়ে শামীম হাসান সরকার, আনিকা কবির শখ। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘শুরু থেকে শুরু’। অভিনয়ে জোভান, সাদিয়া আয়মান। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘সরল জটিলতা’। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে নাটক ‘আমাদের পরিবার’। অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির প্রমুখ।
দীপ্ত
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘নিকষ’। অভিনয়ে তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ। সন্ধ্যা ৭টায় বিশেষ নাটক ‘চোখের জলের রঙ’। অভিনয়ে খায়রুল বাসার, সাফা কবির। রাত ৮টায় বিশেষ নাটক ‘মিডনাইট হাইওয়ে’। অভিনয়ে আরশ খান, সুনেরাহ্ বিনতে কামাল।
রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’। অভিনয়ে মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, অহনা, শামীমা নাজনীন। রাত ১০টায় বিশেষ নাটক ‘এলাকায় নতুন ভাবি’। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, সামান্তা পারভেজ। রাত ১১টা ১০ মিনিটে বিশেষ নাটক ‘শেষ ঘুম’। অভিনয়ে তৌসিফ মাহবুব, তটিনী প্রমুখ।
নাগরিক
রাত ৮টায় নাটক ‘দাওয়াত রইলো’। অভিনয়ে আরশ খান, পারু। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। অভিনয়ে চঞ্চল, সারিকা। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল। শিল্পী: গামছা পলাশ, পুষ্পিতা মিত্র।
চ্যানেল নাইন
সন্ধ্যা ৬টায় সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘উৎসবের রান্না’।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘তারার সিনে গল্প’। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘খেল খতম’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ, আরফান আহমেদ প্রমুখ।
দুরন্ত
সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’। সকাল ১০টা ও বিকেল ৫টায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।