কুমিল্লায় নোবিপ্রবি বন্ধুসভার আনন্দভ্রমণ

· Prothom Alo

বন্ধুসভার বন্ধুরা শুধু পাঠচক্র, দক্ষতা উন্নয়ন কিংবা সামাজিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাঁরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলো ভ্রমণের মাধ্যমেও জ্ঞান আহরণে বিশ্বাসী। সেই লক্ষে কুমিল্লার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।

Visit esporist.org for more information.

১২ মে বন্ধুরা কুমিল্লার ওয়ার সিমেট্রি, রানি ময়নামতির প্রাসাদ, শালবন বিহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পরিদর্শন করেন। প্রতিটি স্থানই তাঁদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ করে দেয়।

কুমিল্লার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখেন বন্ধুরা।

ভ্রমণের শেষ মুহূর্তকে আরও মধুর করে তুলতে বন্ধুরা কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের রসমালাই উপভোগ করেন। হাসি, আনন্দ, গল্প আর স্মৃতিময় মুহূর্তে ভরপুর এই দিন যেন সবার কাছে এক স্বপ্নের মতো হয়ে থাকে।

আনন্দভ্রমণে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর, বন্ধু তানভীর ভুঁইয়া, মোহাম্মদ তুহিন, হাসানুল বান্না, তানজিদ হাসান, অনির্বাণ অর্পণ, রকিব হাসানসহ আরও অনেকে।

সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা

Read at source