জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেসব কাগজ প্রয়োজন

· Prothom Alo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৫ মে ২০২৬)। ফরম পূরণ চলবে ১৭ মে ২০২৬ পর্যন্ত।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন কীভাবে, সেসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি ৫ মে থেকে ১৭ জুনের মধ্যে সংগ্রহ করতে হবে। এ জন্য ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনে যেতে হবে। সেখান থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।

Visit rouesnews.click for more information.

এইচএসসি ও সমমান শিক্ষার্থীরা পাবে ভর্তি–সহায়তা ৬,০০০ টাকা, আবেদনের সময় বৃদ্ধি

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১,১৩০/- (এক হাজার এক শ ত্রিশ) সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৬ থেকে ১৮ মের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ৬ থেকে ১৯ মের মধ্যে নিশ্চয়ন করতে হবে।

বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ফুলব্রাইট ফরেন স্কলারশিপে, আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন

ভর্তিতে যেসব কাগজ প্রয়োজন

অনলাইন আবেদন ফরম, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট, এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট, এইচএসসি প্রশংসাপত্র, এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি ২ থেকে ৩ কপি।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। ভর্তি পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধাতালিকায় মানবিক বিভাগের পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছেন ৫১ হাজার ৩৪ পরীক্ষার্থী।

এসএমএসের মাধ্যমে ফল জানতে: nu athn Aplication ID টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষযক ওয়েবসাইটের Honour’s Tab–এ গিয়ে Admission Test Result অপশনে যেতে হবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus (Honours)/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।

Read at source