শর্ষে ভাত রাঁধবেন যেভাবে

· Prothom Alo

পয়লা বৈশাখে বাড়ির খাবারে রাখতে পারেন শর্ষে ভাত। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

Visit michezonews.co.za for more information.

শর্ষে ভাত

উপকরণ

  • চিনিগুঁড়া চাল: ২৫০ গ্রাম

  • সাদা শর্ষেবাটা: ২ চা-চামচ

  • গোটা কালো শর্ষে: ১ চা-চামচ

  • কাঁচা মরিচকুচি: ২ চা-চামচ

  • পেঁয়াজকুচি: আধা কাপ

  • আদাকুচি: আধা চা-চামচ

  • ধনেপাতাকুচি: সামান্য

  • শর্ষে তেল: আধা কাপ।

শর্ষে ভাত

প্রণালি

চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ফুটন্ত গরম পানিতে ধুয়ে রাখা চাল দিয়ে ৭০ শতাংশ সেদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে তেল দিয়ে গোটা কালো শর্ষে ফোড়ন দিয়ে দিন। একে একে বাকি সব উপকরণ দিয়ে হালকা ভেজে নিন। এবার আধা সেদ্ধ চাল দিয়ে ভালোভাবে নাড়ুন। চাল পুরো সেদ্ধ হয়ে এলে নামিয়ে শর্ষে তেল ছড়িয়ে পরিবেশন করুন।

তরমুজের পুডিং বানিয়েছেন কখনো? রেসিপি দেখুন

Read at source