ব্লাশ পিংকে চিরতারুণ্যের দ্যুতি ছড়াচ্ছেন জয়া

· Prothom Alo

একেক রঙের আছে একেক ধরনের অর্থ, একেক রকম প্রভাব। আর এর মধে৵ গোলাপি যেন নিজের এক আলাদা আকর্ষণের গল্প বলে। চোখধাঁধানো এই রঙেই সম্প্রতি ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর নতুন লুকের বিস্তারিত জেনে আসি চলুন—

Visit sportbet.rodeo for more information.

ফ্যাশন সব সময়ই পরিবর্তনশীল; সময়ের সঙ্গে সঙ্গে ট্রেন্ড বদলে যায়। পোশাকের কাট, প্যাটার্ন, রং—সবকিছুতে লাগে হালের ছোঁয়া। আর জয়া আহসানের মতো জনপ্রিয় ও স্টাইলিশ তারকারা নিজেই হয়ে উঠেছেন ট্রেন্ডসেটার। তাঁদের পরা শাড়ি বা যেকোনো আউটফিটের লুক অনুকরণ করেন ফ্যাশনপ্রেমীরা।

এই অভিনেত্রীর ‘দেহঘড়ি’ অবশ্য চলছে সময়ের বিপরীতে। বয়সকে তিনি হার মানিয়েছেন অনেক আগেই। তাঁর সুস্থ ও উজ্জ্বল ত্বকের কারণে ন্যাচারাল লুক হোক বা ভারী মেকওভার, সবকিছুর সঙ্গে মানিয়ে যায় সহজে।

সম্প্রতি অভিনেত্রী ধরা দিয়েছেন চোখজুড়ানো লুকে। প্রথমেই নজর কাড়ছে তাঁর আউটফিট। সফট ব্লাশ-পিংক রঙের এই কো-অর্ড সেট একসঙ্গে ক্ল্যাসি ও ফেমিনিন। টপটি স্ট্র্যাকচার্ড সিলুয়েটে তৈরি—ফিটেড কাট, সামনে লাইনে বসানো জুয়েল-এম্বেলিশড বাটন আর স্কয়ার নেকলাইন।

লম্বা স্লিভস টপটিকে দিয়েছে অত্যন্ত এলিগ্যান্ট ফিনিশ। এর সঙ্গে জুটি হয়েছে ম্যাচিং ফ্লেয়ার্ড প্যান্ট।স্টাইলিংয়ে রাখা হয়েছে মিনিমাল টাচ।

কানে পরা ছোট কিন্তু চোখে পড়ার মতো ডায়মন্ড-স্টাডেড ড্রপ ইয়াররিংস পুরো আউটফিটের সঙ্গে নিখুঁতভাবে মানিয়েছে। সফট গ্ল্যাম মেকআপ লুক বেছে নিয়েছেন সুন্দরী। ফ্ললেস বেস, হালকা কনট্যুর, ন্যুড টোনের শিমারি রোজ-পিংক লিপকালার আর স্মোকি আইলুক।

চুলের স্টাইলিংয়ে রয়েছে ক্ল্যাসিক টাচ—পনিটেইল করা চুল, সামনের কিছুটা অংশ হালকা ফেলে রাখা। সব শেষে, ন্যুড রঙের হিল লুকটি সম্পূর্ণ করেছে।

ছবি: ইন্সটাগ্রাম

Read at source