মাঝেরচরের শিশুদের নিয়ে স্বাধীনতা ক্রীড়া প্রতিযোগিতা

· Prothom Alo

রংপুরের দুর্গম হরিণচওড়া মাঝেরচরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে রংপুর বন্ধুসভা ও আলোর পাঠশালা কর্তৃপক্ষ। দীর্ঘদিন শিক্ষা ও বিনোদনবঞ্চিত এই চরের শিশুদের মধ্যে এ আয়োজন এনে দেয় ভিন্নমাত্রার আনন্দ।

২৬ মার্চ হরিণচওড়া মাঝেরচর কলোনির মাঠে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। সকাল ৯টায় আনন্দ র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।

Visit newsbetsport.bond for more information.

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম হরিণচওড়া মাঝেরচরে রংপুর বন্ধুসভার উদ্যোগে শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

দূরবর্তী এই চরে দীর্ঘদিন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিশুদের শিক্ষা ও বিনোদনের সুযোগ ছিল না বললেই চলে। এমন বাস্তবতায় রংপুর বন্ধুসভা ‘আলোর পাঠশালা’ চালু করে। এর মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় শিশুরা ছেলে–মেয়ে আলাদা ক্যাটাগরিতে দৌড়, মোরগ–লড়াই, বিস্কুট–দৌড় খেলায় অংশ নেয়। মহিলা অভিভাবকেরা বালিশ খেলা এবং পুরুষ অভিভাবকেরা বেলুন ফোটানো খেলায় অংশ নেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম হরিণচওড়া মাঝেরচরে রংপুর বন্ধুসভার উদ্যোগে শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

আয়োজন ঘিরে শিশুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সারা দিন মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এলাকাবাসী ও অভিভাবকেরাও এই উদ্যোগের প্রশংসা করেন। চরের বাসিন্দা এসহাক আলী বলেন, ‘এ এলাকায় কোনো স্কুল নেই। এমন আয়োজন আমরা আগে দেখিনি।’

বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য মোরশেদুল ইসলাম বলেন, ভবিষ্যতেও আলোর পাঠশালা এমন উদ্যোগ অব্যাহত রাখবে। শিশুদের শিক্ষার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশেও গুরুত্বারোপ করা হবে।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য মোরশেদুল ইসলাম, বন্ধু আমজাদুল ইসলাম, মো. জব্বার ও ফাতেমা বেগম।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা

Read at source