‘মুখ ও মুখোশ’র গায়িকা মাহবুবা রাহমান মারা গেছেন

· Prothom Alo

একুশে পদকপ্রাপ্ত প্রথম সবাক চলচিত্র ‘মুখ ও মুখোশ’র গায়িকা মাহবুবা রাহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছোট মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম।

Visit extonnews.click for more information.

রুমানা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মায়ের বার্ধক্যজনিত অসুস্থতা ছিল। ৭ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে নিউমোনিয়ার আক্রমণ ছিল। গতকাল সন্ধ্যায় তিনি আমাদের ছেড়ে চলে যান।’

রুমানা ইসলাম জানান, মাহবুবা রাহমানের মরদেহ মগবাজারে তাঁর বাড়িতে রাখা আছে, যেখানে ছিল শ্রুতি স্টুডিও। আজ শুক্রবার বাদ জুমা মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে তাঁর জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Read at source