হৃদয়ে বসন্ত যাচি

· Prothom Alo

তোমার অপেক্ষায় থেকে
উষ্কখুষ্ক চুল
ধুলোময় ধূসর দৃষ্টি,
শ্রাবণে ভিজি আমি
শরতের তপ্ত রোদ্দুরেও পুড়ি,
শীতের রুক্ষতায় মলিন হই
মৃদু ক্রন্দনের সিম্ফনিতে
ঝরে যায় সব স্বপ্নপল্লব।
তবু নিরন্তর প্রতীক্ষায়
হৃদয়ে বসন্ত যাচি...
হয়তো ফিরে এসে
বাউরি বাতাসে ছুঁয়ে যাবে
ছাল ওঠা বলিরেখা দেহ,
সেই নির্মল প্রেমের স্পর্শেই
পলাশ-শাখে গাইবে কোকিল,
ফুলের বনে ঝাঁক বেঁধে
উড়বে তৃষ্ণার্ত চঞ্চল ভ্রমর,
রুক্ষ মলিন নগ্ন দেহেও
অঙ্কুরিত হবে কচি পাতা,
ফিরে আসবে বসন্ত
নবযৌবনের সজীবতা।

Visit newsbetting.club for more information.

Read at source