একঝলক (২৪ ফেব্রুয়ারি ২০২৬)

· Prothom Alo

কসমস ফুলে বসেছে মৌমাছি। পূজাখোলা, খুলনা, ২৪ ফেব্রুয়ারি।কোলভরা শখের রাজহাঁসের ছানা, তার চোখভরা মায়া। তেলিগাতী, খুলনা, ২৪ ফেব্রুয়ারিপুকুরে মাছের খাবারের জন্য খৈল ছিটাচ্ছেন এই মৎস্যচাষি। ভাসানচর, ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারিনিজেদের খেত থেকে রান্নার জন্য খেসারি কলাই শাক তুলছেন তিনি। গোবিন্দপুর, ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারিগাছের ডালে বসে আছে হরবোলা পাখি। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ ফেব্রুয়ারিডালে ডালে অশোক ফুলের উচ্ছ্বাস। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২৪ ফেব্রুয়ারিপলিথিন–প্লাস্টিকের স্তূপে ঢেকে যাচ্ছে কাপ্তাই হ্রদের পাড়। হুমকিতে প্রকৃতি ও পানি। আসামবস্তি সেতু, রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি ডিঙিনৌকায় ফুলজোড় নদীতে মাছ শিকার করতে জাল ফেলছেন এই জেলে। ধানগড়া, সিরাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারিঘরে বসেই সুঁই–সুতায় গৃহবধূ কাকলি বেগম গড়ে তোলেন বাড়তি আয়ের পথ। গোবিন্দপুর, ফরিদপুর, ২৪ ফেব্রুয়ারিশীতের অতিথি পাখি, কাপ্তাই হ্রদের জলে ডুব দিয়ে খুঁজছে খাবার। নতুন পাড়া, রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি

Visit salonsustainability.club for more information.

Read at source