আলপনায় আঁকা একুশের গল্প

· Prothom Alo

শিশু-কিশোররাও উৎসাহ নিয়ে আলপনা অঙ্কনে অংশ নেয়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা শহরের শহীদ মিনার সড়কে বর্ণিল আলপনা অঙ্কনের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাগেরহাট বন্ধুসভা। ২০ ফেব্রুয়ারি বিকেল থেকে শুরু হয়ে একুশের প্রথম প্রহর পর্যন্ত চলে এ কার্যক্রম।

বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি বাগেরহাটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন। রংতুলির ছোঁয়ায় শহীদ মিনার সড়কজুড়ে ফুটে ওঠে বাংলা বর্ণমালা, একুশের চেতনা ও ভাষা আন্দোলনের নানা প্রতীকী উপস্থাপন।

Visit goldparty.lat for more information.

রংতুলির ছোঁয়ায় সড়কজুড়ে ফুটে ওঠে বাংলা বর্ণমালা, একুশের চেতনা ও ভাষা আন্দোলনের নানা প্রতীকী উপস্থাপন

রমজান মাস হওয়ায় কর্মসূচির মধ্যেই বন্ধুরা সড়কের পাশে দাঁড়িয়ে ইফতার করেন। ইফতারের পর আবারও তাঁরা নতুন উদ্যমে আলপনা অঙ্কনে অংশ নেন। আলপনা অঙ্কনের সময় শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারা উৎসাহ নিয়ে এসে রঙে অংশ নিতে চায় এবং একুশের এ আয়োজনে নিজেদের সম্পৃক্ত করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা সরদার ইনজামামুল হক, সভাপতি মাহামুদ হোসেন, বন্ধু রাকিবুল ইসলাম, শহীদুল ইসলাম, রিশাদ নাফিজ, তয়ন সাহা, অর্ণব ও ইমরান শিকদার।

সাধারণ সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা

Read at source