আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম
· Prothom Alo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আমিনুল ইসলাম।
আজ সোমবার বেলা ২টা ২০ মিনিটের দিকে আমিনুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
Visit asg-reflektory.pl for more information.
আজ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনের পরে বেলা ২টার দিকে ট্রাইব্যুনালে প্রবেশ করেন আমিনুল ইসলাম। তিনি সরাসরি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। তখন চিফ প্রসিকিউটরের চেয়ারে বসে ছিলেন তাজুল ইসলাম। তাঁর সামনের চেয়ারে বসেন আমিনুল ইসলাম। পরে ফুল দিয়ে তাজুল ইসলামকে শুভেচ্ছা জানান আমিনুল ইসলাম। নতুন ও বিদায়ী চিফ প্রসিকিউটর প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর সম্পন্ন করেন। আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটরের চেয়ারে বসিয়ে দেন তাজুল ইসলাম।
আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।
তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুলসুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকার এ নিয়োগ বাতিল করল। সরকার নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দিল।
আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি: তাজুল ইসলাম