আমা কফি ক্যাম্পাস ফুটসাল শুরু ২৮ জুন, অংশ নেবে ৩২ বিশ্ববিদ্যালয়

· Prothom Alo

দেশের অন্যতম বৃহৎ আন্তবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬’–এর ফিকশ্চার প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার নির্ধারণ করা হয় টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচসূচি।

Visit tr-sport.bond for more information.

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল। যাদের মধ্যে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মোট ১৬টি ম্যাচ। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮, ২৯ ও ৩০ জুন, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

ফিকশ্চার রিভিলের আগে কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্যুর, জার্সি রিভিল ও ট্রফি ট্যুর আয়োজন করা হয়। যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে টুর্নামেন্ট নিয়ে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। গতকালের ঘোষণার মধ্য দিয়ে প্রচারণা–পর্ব শেষে শুরু হলো মূল লড়াইয়ের প্রথম ধাপ।

ফিকশ্চার প্রকাশ অনুষ্ঠানে লটারি পদ্ধতিতে নির্ধারণ করা হয় প্রথম রাউন্ডের প্রতিপক্ষ। জারে রাখা ৩২টি দলের নাম থেকে পর্যায়ক্রমে দুটি করে নাম তুলে একটি করে ম্যাচ চূড়ান্ত করা হয় এবং প্রতিটি ফলাফল স্ক্রিন ও বোর্ডে লাইভ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি, টুর্নামেন্ট কর্মকর্তা, ম্যাচ অফিশিয়াল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ক্যাপ্টেন ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ম্যাচসূচি, নিয়মকানুন ও পরবর্তী প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান শেষ হয় দলভিত্তিক ও যৌথ গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে।

চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ, রানার্সআপ দুই লাখ এবং দুই সেমিফাইনালিস্ট দল এক লাখ টাকা করে প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জিটিভিতে।

Read at source