নড়াইলে ভাতিজির বিয়েতে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাচার মৃত্যু

· Prothom Alo

নড়াইল সদর উপজেলায় ভাতিজির বিয়ের অনুষ্ঠানে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের মুশুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Visit newsbetting.bond for more information.

নিহত ব্যক্তির নাম নকুল মল্লিক (৫২)। তাঁর বাড়ি নড়াইল সদর উপজেলার মুশুড়িয়া গ্রামে। বর্তমানে তাঁর মরদেহ নড়াইল জেলা হাসপাতালে আছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুশুড়িয়া গ্রামে নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠান ছিল। আনুমানিক রাত আটটার দিকে একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বরযাত্রীরা বিয়ের বাড়িতে পৌঁছায়। এ সময় অন্যদের সঙ্গে নকুল মল্লিক হবু জামাইকে মিষ্টিমুখ করিয়ে বরণ করতে যান। তখন অসাবধানতাবশত গেটের সাজসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারে স্পর্শ লাগে এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। আর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Read at source