ইস্তাম্বুলে গিয়ে নিজের আবেদনময় সৌন্দর্যের জাদু ছড়ালেন মিথিলা
· Prothom Alo

তারকাদের ভ্যাকেশন লুক নিয়ে সবসময় আগ্রহ থাকে সবার। আর সেদিক থেকে বেশ এগিয়ে ফ্যাশনিস্তা তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি বিউটি প্যাজেন্ট আর মডেলের পরিচয় অতিক্রম করে সিনেমার পর্দায় নজর কেড়েছেন তিনি। রকস্টারের নতুন অভিনেত্রী মিথিলার জনপ্রিয়তা বেড়েছে আরও। সম্প্রতি ইস্তাম্বুলে বেড়াতে গিয়ে সেখানকার সাগরপাড়ের জলরাশির ব্যাকগ্রাউন্ডে মিথিলা নিজের আবেদনময় সৌন্দর্যের জাদু ছড়ালেন নজরকাড়া লুকে।
ব্যাকলেস লুকে আকর্ষণ ছড়াচ্ছেন মিথিলা টিলরঙা ড্রেসে। ফ্লোর টাচ ফ্লেয়ারি ড্রেসের পুরোটাতেই ফেব্রিকে চাইনিজ ফ্যান প্যাটার্নে প্লিট করা। সঙ্গে ব্রাউন ব্যাগ ও মানানসই মেটালিক হিলস আছে। গলায় চোকারের মতো স্ট্রুপের সঙ্গে স্প্লিট টপের অংশ পেছনে ব্যাকলেস অংশে হলটারনেকের সঙ্গে রিবন নেমে গিয়েছে একই ফেব্রিকের। ড্রেসের সিলোয়েটে ফ্লোয়ি অভিজাত আমেজছোট স্টাড, হালকা একওভার আর অল্প একটু আটকে ছেড়ে দেওয়া চুলে সাজ সেরেচেহ্ন মিথিলাছবি: মিথিলার ইন্সটাগ্রাম
Visit freshyourfeel.com for more information.