বিশ্বকাপে রঙিন পুরান ঢাকা

· Prothom Alo

সারা বাংলাদেশই এখন মেতে আছে ফুটবল বিশ্বকাপে। এর মধ্যেও আলাদা করে চেনা যায় পুরান ঢাকার সূত্রাপুরকে। সেখানে স্থানীয় বাসিন্দা ও তরুণদের উদ্যোগে হেমেন্দ্র দাস রোডের গলিজুড়ে আঁকা হয়েছে গ্রাফিতি, ফুটে উঠেছে কিংবদন্তি ও জনপ্রিয় ফুটবল তারকাদের প্রতিকৃতি। বিভিন্ন দেশের পতাকা, দেয়ালচিত্র ও সমর্থকদের সাজসজ্জায় পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক খোলা আকাশের ফুটবল গ্যালারিতে।

Visit betsport.cv for more information.

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সূত্রাপুরের দেয়ালে আঁকা হয়েছে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদোর গ্রাফিতি। দেয়ালচিত্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোর। সূত্রাপুরের এক সেলুনে যাঁরা চুল কাটছেন, তাঁদের গায়ের প্রিয় দলের জার্সি। ‘গোল’ লেখা রঙিন দেয়ালচিত্র আর ব্রাজিলের কিংবদন্তি পেলের প্রতিকৃতি ফুটে উঠেছে হেমেন্দ্র দাস রোডের গলির দেয়ালে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতীক আঁকা দেয়ালচিত্রের পাশে চলছে কর্মব্যস্ততা। উৎসব আর জীবিকার গল্প যেন মিলেমিশে একাকার। বিভিন্ন দেশের পতাকা ও ফুটবলভিত্তিক গ্রাফিতিতে সাজানো হয়েছে হেমেন্দ্র দাস রোডের গলিপথ। বিশ্বকাপের আবহে রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা। দেয়ালে আঁকা ব্রাজিলের পতাকা এবং পাশে হেঁটে যাওয়া এক পথচারী—বাঙালির ফুটবল–আবেগের এক চিরচেনা রূপ। ‘Wanna Play?’—দেয়ালচিত্রের এই এক প্রশ্নই যেন পুরো এলাকার ফুটবল উন্মাদনাকে জাগিয়ে তোলে। ব্রাজিলের জার্সি, মাথায় ক্যাপ আর দেয়ালে আঁকা নেইমারের গ্রাফিতি—ফুটবল উন্মাদনা যখন যাপিত জীবনের অংশ। দূর দেশের ফুটবল প্রেম আর নিজের দেশের আবেগ যখন একই সুতায় (তারের জটলায়) বাঁধা পড়ে। বিশ্বকাপের এ সময়ে শিশুদের আগ্রহের কেন্দ্রেও এখন ফুটবল।

Read at source