মোহাম্মদপুরে নিজ বাসার নিচে বিএনপির নেতাকে ছুরিকাঘাত

· Prothom Alo

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে নিজ বাসার নিচে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

Visit sweetbonanza.qpon for more information.

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানা–পুলিশ সূত্রে জানা যায়, ছয় দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে মো. নুরুল ইসলামকে নিজ বাসার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি মুখের বাঁ পাশে, কাঁধে ও বাঁ হাতে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে স্বজনেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক শত্রুতার জেরে নুরুল ইসলামকে আহত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধী ব্যক্তিদের ধরতে র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

Read at source