সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৮ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মেসি তো দশে ১০—আর্জেন্টিনার অন্য ফুটবলাররা কে কেমন খেললেন

২০২৬ বিশ্বকাপের শুরুটা ভালো হয়েছে আর্জেন্টিনার

আলজেরিয়াকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচে একাই ৩ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন লিওনেল মেসি।

Visit newssport.cv for more information.

বিস্তারিত পড়ুন...

৬ লাখ জনসংখ্যার সেই কেপ ভার্দের এই ৫ ছবি চমকে দেবে

ম্যানুয়েল লোপেজের মূল উপন্যাস থেকে সিনেমাটি নির্মিত। ছবি: আইএমডিবি

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই বিশ্ববাসীকে চমকে দিল কেপ ভার্দে। প্রথম ম্যাচেই স্পেনের সঙ্গে ড্র করে বিশ্বকাপে আলোচিত নাম হয়ে উঠছে দেশটি। একই সঙ্গে আলোচিত নাম গোলরক্ষক ভোজিনিয়া। মাত্র ছয় লাখের কিছু বেশি দেশটির জনসংখ্যা। তারাই চমক সৃষ্টি করেছে। সেই দেশের এই ৫ সিনেমাও আপনাকে চমকে দেবে। দেখে নিতে পারেন কেপ ভার্দের সাড়াজাগানো ৫ সিনেমা।

বিস্তারিত পড়ুন...

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি জামায়াতের সদস্যের

জাতীয় সংসদ অধিবেশন

সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। একই সঙ্গে তিনি ফ্ল্যাটগুলোর দরজা–জানালায় পর্দা লাগানোরও দাবি জানিয়েছেন।

বিস্তারিত পড়ুন...

স্বপ্ন, গুজব আর শোকের আবেগে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনেরা

ভোলায় এক তরুণীকে দাফনের ১৮ দিন পর তাঁর কবর খুঁড়েছেন স্বজনেরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। লোকজন লাশ তোলা দেখার জন্য ভোলা ভেলুমিয়া সড়কে ভিড় করেছেন

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চররমেশ গ্রামে দাফনের ১৮ দিন পর এক তরুণীর কবর খুঁড়ে দেখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের দাবি, স্বপ্নে ওই তরুণী জীবিত থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি কবর থেকে সুগন্ধি বের হওয়ার গুজবও ছড়িয়ে পড়ে। এসব কারণেই শেষ পর্যন্ত কবর খোঁড়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।

বিস্তারিত পড়ুন...

সিগারেটের দাম বাড়ল প্যাকেটে, লাভটা গেল কোম্পানির পকেটে!

প্রতীকী ছবি: ফ্রিপিক

বাংলাদেশে এখন মোট মৃত্যুর ৬৭ শতাংশ হয় এনসিডি বা অসংক্রামক রোগ যেমন ক্যানসার, হৃদ্রোগ, ডায়াবেটিস, কিডনির রোগ, স্ট্রোক ইত্যাদি থেকে। তামাক এই রোগগুলোর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর দুই লাখ মানুষ তামাকজনিত রোগে অকালে মারা যান।

বিস্তারিত পড়ুন...

Read at source