ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
· Prothom Alo

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
Visit esporist.org for more information.