আদ্-দ্বীন থেকে পাঠানো রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ
· Prothom Alo

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল থেকে পাঠানো রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Visit h-doctor.club for more information.
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ঢাকার সরকারি সব হাসপাতালের পরিচালকদের এই নির্দেশ দেওয়া হয়।
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রীঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলচিঠিতে বলা হয়, ঢাকার বড় মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় এই হাসপাতাল থেকে পাঠানো (রেফারকৃত) রোগীকে তাৎক্ষণিকভাবে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।
চিঠিতে বলা হয়, এ ব্যাপারে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।
আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কর্তৃপক্ষ