তওবার অনন্য ৫ সুফল

· Prothom Alo

মানুষের ভুলের পথ যতই দীর্ঘ হোক না কেন, তার জন্য ফিরে আসার দরজা সব সময় খোলা। আর সেই ফিরে আসার নামই তওবা। তওবা শুধু পাপ মাফের মাধ্যম নয়, বরং এটি মানুষের আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য উপায়।

Visit bettingx.bond for more information.

তাই একজন মুমিনের উচিত ভুল বা পাপ হয়ে গেলে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা এবং আন্তরিকভাবে তওবা করা।

১. আল্লাহর ভালোবাসা অর্জিত হয়

মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য হলো তার রবের ভালোবাসা অর্জন করা। আর তওবা সেই ভালোবাসা লাভের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ–তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন।’ (সুরা বাকারা, আয়াত: ২২২)

পাপ মানুষের হৃদয়কে কলুষিত করে এবং তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তওবা সেই কলুষতা দূর করার এক মহৌষধ।

অনেকেই মনে করেন, পাপ মানুষকে আল্লাহর রহমত থেকে চিরতরে দূরে সরিয়ে দেয়। কিন্তু এই আয়াত আমাদের শেখায়, আন্তরিক অনুতাপ ও তওবার মাধ্যমে একজন পাপগারও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারেন। এটি আল্লাহর অসীম দয়া ও করুণার এক অপূর্ব নিদর্শন।

চোখের পাপ থেকে বাঁচার ৫ আমল

২. পরকালীন সফলতা ও বেহেশত লাভ

দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন অনন্ত। একজন মুমিনের প্রকৃত সাফল্য নির্ভর করে তার আখিরাতের পরিণতির ওপর। আর সেই সফলতার অন্যতম চাবিকাঠি হলো তওবা, যা বান্দাকে বেহেশতের উপযুক্ত করে তোলে।

রাসুল (সা.) বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তারা, যারা তওবা করে’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৯৯)

৩. পাপমোচন

পাপ মানুষের হৃদয়কে কলুষিত করে এবং তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তওবা সেই কলুষতা দূর করার এক মহৌষধ।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার, আয়াত: ৫৩)

এই আয়াত পাপী বান্দাদের জন্য আশার এক মহান বার্তা। পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বিস্তৃত। তিনি চাইলে বান্দার অগণিত পাপ মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন।

পাপ করার পর মানুষের অন্তরে একধরনের অস্থিরতা, গ্লানি ও তীব্র অপরাধবোধ জন্ম নেয়। বাহ্যিকভাবে সে স্বাভাবিক থাকলেও তার হৃদয় শান্তি খুঁজে পায় না।
তওবা কী, কীভাবে করবেন

৪. হৃদয়ে প্রশান্তি আসে

পাপ করার পর মানুষের অন্তরে একধরনের অস্থিরতা, গ্লানি ও তীব্র অপরাধবোধ জন্ম নেয়। বাহ্যিকভাবে সে স্বাভাবিক থাকলেও তার হৃদয় শান্তি খুঁজে পায় না।

কিন্তু যখন কোনো বান্দা সত্যিকার অর্থে তওবা করে, তখন তার হৃদয়ের ওপর থেকে পাপের ভারী বোঝা নেমে যায়। সে অনুভব করে, তার রব তাকে ক্ষমা করতে পারেন এবং নতুন সুযোগ দিতে পারেন। এ অনুভূতি তার অন্তরে প্রশান্তি সৃষ্টি করে।

রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই বান্দা যখন একটি পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর সে যদি তওবা করে, বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তবে তার হৃদয় আবার পরিষ্কার ও মসৃণ হয়ে যায়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৩৪)

৫. বিপদ দূর হয়, বরকত বাড়ে

তওবার আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক উপকারিতা হলো, এটি আল্লাহর রহমত, রিজিক ও বরকত লাভের মাধ্যম।

আল্লাহর নবী হুদ (আ.) তাঁর জাতিকে বলেছিলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমাপ্রার্থনা করো এবং তাঁর দিকে ফিরে আসো। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির ওপর আরও শক্তি বৃদ্ধি করবেন।’ (সুরা হুদ, আয়াত: ৫২)

এই আয়াত থেকে বোঝা যায়, তওবা শুধু আধ্যাত্মিক কল্যাণই নয়, বরং দুনিয়ার জীবনেও বরকত, রিজিক বৃদ্ধি এবং সমষ্টিগত বিপদ থেকে মুক্তির কারণ হতে পারে। তওবা মানুষকে আল্লাহর বিশেষ রহমত ও ঐশ্বরিক সাহায্যের উপযুক্ত করে তোলে।

  • রায়হান আল ইমরান : প্রাবন্ধিক ও গবেষক

আল্লাহর ওপর ভরসা করার ৬ উপকারিতা

Read at source