একঝলক (১০ জুন ২০২৬)
· Prothom Alo
খাবারের সন্ধানে গাছে ঠোকর মেরে কাঠঠোকরার অভিযান। আফিল গেট, ফুলতলা, খুলনা, ১০ জুনবৃষ্টিভেজা শ্বেত কাঞ্চন ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ জুনগুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে তীক্ষ্ম দৃষ্টিতে শিকারের দিকে তাকিয়ে আছে মাছরাঙা পাখিটি। লেমুছড়ি, রাঙামাটি, ১০ জুনবাড়ির সামনে বাগানের ছায়ায় বসে কাঁথা সেলাই করছেন এই গৃহবধু। ধোপাকান্দি, ফরিদপুর, ১০ জুনসারা বছর মাটির তৈজস বিক্রি করে সংসার চলে পাল সম্প্রদায়ের মানুষের। মৌসুম সামনে রেখে বাড়ির উঠানে পিঠার ছাঁচ তৈরি শেষে রোদে শুকাচ্ছেন তিনি। বাহিরদিয়া, ফরিদপুর, ১০ জুনপাহাড় কেটে রাঙামাটি পৌরসভার ড্রেন নির্মাণের পর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকা। ভারী বৃষ্টিতে বড় ধরনের পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। নতুন পাড়া, রাঙামাটি, ১০ জুনটাঙ্গাইলের মধুপুর থেকে আনারস এনে পাইকারি বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। টাউন হলের সামনে, রংপুর, ১০ জুনপথের ধারে যন্ত্রের সহায়তায় বোরো ধান মাড়াইয়ে ব্যস্ত একদল কৃষক। আতাইল, বগুড়া, ১০ জুনগাছের ডালে কাঠবিড়ালি। অরণ্য কুঠির, পানছড়ি, খাগড়াছড়ি, ১০ জুনজলাশয়ের পাশে শিকারের অপেক্ষায় চুপটি করে দাঁড়িয়ে আছে বক। জয়রা, মানিকগঞ্জ, ১০ জুনসেদ্ধ করার পর রোদে শুকানো হচ্ছে মেহগনি কাঠ। পরবর্তী ধাপে ভাপে আর্দ্রতা দূর করে কাঠকে আরও মজবুত ও টেকসই করা হবে। আফিল গেট, ফুলতলা,খুলনা, ১০ জুনসংসারের চাকা সচল রাখতে ইটভাটায় কঠোর পরিশ্রম করেন তিনি। ইট তৈরির পাশাপাশি পরিবহনের জন্য ভ্যানও চালাতে হয় তাঁকে। চাঁদের হাট, চরঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ১০ জুন
Visit newsbetting.cv for more information.