পর্দায় 'গুডগার্ল' ইন্সটাগ্রামে 'ব্যাডি', দেখুন তাঁর আবেদন ছড়ানো ৬ লুক
· Prothom Alo

'ব্যাডি' কথাটি এখন আর নেতিবাচক অর্থে ব্যবহার হয় না। জেনজি এই টার্মের অর্থ একেবারে টিপিক্যাল লক্ষীমন্ত, সর্বংসহা নারীরূপটির বাইরে গিয়ে নিজের শক্তিতে উদ্ভাসিত স্বঘোষিত ব্যাডগার্ল ইমেজ। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার সাম্প্রতিক ইন্সটাগ্রাম লুকগুলো কিন্তু সে ভাইবই দিচ্ছে। এদিকে আবার তিনি পরশুরাম সিরিজে তটিনী চরিত্রে মা ও প্রেয়সী হয়ে রীতিমতো গুডগার্ল ইমেজ তৈরি করেছেন। চলুন তবে পর্দায় গুডগার্ল আর ইন্সটাগ্রামে ব্যাডি এই অভিনেত্রীর নতুন লুকগুলো দেখে আসি।
প্রথমেই থাই স্লিট ড্রেসের ব্ল্যাকলেডি লুকে দেখা যাচ্ছে তৃণাকে হলটারনেকের সঙ্গে দেখা যাচ্ছে স্প্যাগেটি স্ট্র্যাপ পনিটেইল করা চুলের সঙ্গে আছে ন্যুড সফট গ্ল্যাম মেকওভার আর কালো হাই বুটস টিউব টপ আর মিনি স্কার্টের ম্যাচিং লুকে দেখা যাচ্ছে তৃণাকে । সঙ্গে নি হাই বুটসটপ ও স্কার্টে একই এমবেলিশমেন্ট করা বারগ্যান্ডি হাইলাইটের খোলা চুল, আর নেকপিসের সঙ্গে এখানেও সফট গ্ল্যাম মেকওভার সোনালি হলুদ স্যাটিন শার্ট পরেছেন তৃণা মাইক্রো শর্টসে এসেছে প্রায় প্যান্টলেস লুক স্ট্রেট করা খোলা চুল আর কালো পাম্পস দেখা যাচ্ছে ডেনিম অন ডেনিমে দেখা গিয়েছেন তৃণা হলটারনেক টপে আছে বাস্টিয়ারের আমেজ। সঙ্গে ম্যাচিং হাই ওয়েস্ট জিন্স কিটেন হিলস সোনালি চেন-পেন্ড্যান্ট আর ন্যাচারাল ওয়েভি চুলে তৃণা এখানে ডেনিমের ফেড ওয়াশের টিউবটপ আর ফ্লেয়ার জিন্স পরেছেন তৃণা হিপস্টার লুকে বেসবল ক্যাপ আর একই কিটেন হিলস পরেছেন তিনি সাদা স্লিভলেস বডিকন ড্রেসে তৃণার গ্ল্যাম লুক চৌকো ডিপনেকে বেড়েছেন আবেদন খোলা চুল, সফট গ্ল্যাম মেকওভার আর সোনালি ঝোলানো স্টেটমেন্ট দুলে দেখা যাচ্ছে তৃণাকেছবি: তৃণা সাহার ইন্সটাগ্রাম
Visit playerbros.org for more information.