ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএমআইআর কোর্স, ৩ সেমিস্টারে মোট ১২ কোর্সে পড়াশোনা
· Prothom Alo
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কূটনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা যেকোনো পেশাজীবীর ক্যারিয়ারের জন্য অত্যন্ত বড় একটি যোগ্যতা। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ১৫তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস (পিএমআইআর) কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু করেছে। কর্মজীবী ও পেশাদারদের সুবিধার্থে এই কোর্সের ক্লাসগুলো নেওয়া হবে শুধু সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার)। আগ্রহী প্রার্থীরা ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
বিশেষায়িত কোর্স
Visit catcross.biz for more information.
কোর্সের সময়সীমা মোট ১৮ মাস (৩টি সেমিস্টার, প্রতি সেমিস্টার ৬ মাস মেয়াদি)। প্রোগ্রামে মোট ১২টি কোর্স সম্পন্ন করতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক আইন ও সংস্থা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বৈশ্বিক উন্নয়ন, বাণিজ্য ও শাসনপ্রক্রিয়া, আন্তর্জাতিক নিরাপত্তা, দক্ষিণ এশীয় বিষয়াবলি এবং আন্তর্জাতিক কূটনীতির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি এতে আন্তর্জাতিক সম্পর্কের ওপর একটি বিশেষ গবেষণা মডিউল বা রিসার্চ মডিউল রয়েছে। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ কোর্স করার সুযোগ, জেনে নিন সব তথ্যভর্তির যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক (পাস বা অনার্স) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম সিজিপিএ ২.৫ অথবা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। যাঁরা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন, তাঁদের এই কোর্সে আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। এই ডিগ্রি সম্পন্ন করার পর প্রার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস), বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা (ইউএন, আইএনজিও), বহুজাতিক কোম্পানি, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), নীতিগবেষণা প্রতিষ্ঠান, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থায় ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে দারুণ সুবিধা পাবেন।
আবেদন ও নির্বাচনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পঞ্চম তলায় অবস্থিত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদন ফি ১ হাজার ৯০০ টাকা।
বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটওভর্তি পরীক্ষা ও মূল্যায়ন
২৬ জুন ২০২৬ (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে মোট ১০৫ নম্বরের ওপর ভিত্তি করে। এর মধ্যে লিখিত পরীক্ষা ১০০ নম্বর এবং আবেদনকারীর পেশাগত অভিজ্ঞতার ওপর ৫ নম্বর বরাদ্দ থাকবে। ভর্তি পরীক্ষায় মূলত প্রার্থীর বিশ্লেষণাত্মক দক্ষতা, আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে মৌলিক জ্ঞান, ইংরেজি দক্ষতা এবং গুণগত যোগ্যতা মূল্যায়ন করা হবে।
*বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় যে যে বিশ্ববিদ্যালয়