লিচুর মৌসুমে সরগরম ঈশ্বরদী

· Prothom Alo

পাবনার ঈশ্বরদীতে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার ছলিমপুর, দাশুড়িয়া, পাকশী, সাহাপুর ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে রয়েছে বড় বড় লিচুর বাগান। জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাটিতে এবার ৪ হাজার ৬২৪ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা। বর্তমানে পুরোদমে বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু ও রসালো বোম্বাই লিচু। গাছ থেকে লিচু ভাঙা, বাছাই, মোড়কজাতসহ নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবাই। লিচুবাগানের নানা ব্যস্ততার ছবি নিয়ে ছবির গল্প

Visit freshyourfeel.org for more information.

বাগান থেকে নিজ হাতে লিচু পেড়ে খেতে পছন্দ করে শিশুরা লিচু পাড়তে গাছে লাগানো হচ্ছে মই ঝুড়ি ভরে পাড়া হচ্ছে লিচু গাছে ঝুলছে লিচু, পাকা লিচু পাড়া হচ্ছে গাছ থেকে গুনে আটি বাঁধা হচ্ছে লিচু টসটসে লাল রসালো লিচু বাগানে পাহারার জন্য থাকার অস্থায়ী ঘর পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে লিচুর কার্টনসড়কে রাখা ট্রাকে তোলার জন্য বাগান থেকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে লিচুর ঝুড়ি

Read at source