ডেন্টালের ওরিয়েন্টেশন ৮ জুন, তিন দিন অনুষ্ঠান
· Prothom Alo

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী ক্লাস ৮ জুন। এ জন্য দেশের ৩৪টি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে তিন দিনের কর্মসূচি আয়োজন করা হবে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুন সকাল ৯টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পৃথক কর্মসূচি বাস্তবায়ন করবে।
Visit somethingsdifferent.biz for more information.
বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটওপ্রথম দিন: ওরিয়েন্টেশনের প্রথম দিনে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেই এ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় দিন: ৯ জুন নবীন শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন বিভাগ, ল্যাবরেটরি, ক্লিনিক্যাল সুবিধা এবং একাডেমিক অবকাঠামো পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে বিডিএস কোর্সের কারিকুলাম, শিক্ষাক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং পেশাগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।
ডুয়েটে ভর্তিতে বিজ্ঞপ্তি, আবেদন ফি–যোগ্যতাসহ জেনে নিন সব তথ্যতৃতীয় দিন: ১০ জুন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষায় অনুপ্রাণিত করতে মোটিভেশনাল লেকচার আয়োজন করা হবে। শিক্ষকদের অংশগ্রহণে এসব সেশনে শিক্ষার্থীদের পেশাগত জীবন, নৈতিকতা, দায়িত্ববোধ ও ব্যক্তিগত বিকাশের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
বিকেএসপিতে স্পোর্টস সায়েন্সে স্নাতকোত্তর, এসএসসি থেকে স্নাতকে কমপক্ষে একটি দ্বিতীয় বিভাগে আবেদন