ঈদের কেনাকাটায় ৫০ হাজার টাকার মধ্যে ৭ স্মার্টফোন
· Prothom Alo
![]()
ঈদে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগির স্মৃতি ধরে রাখতে শক্তিশালী প্রসেসর ও ভালো মানের ক্যামেরাযুক্ত স্মার্টফোন কেনেন অনেকে। দেশের বাজারে ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। রাজধানীর বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ৫০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ৭টি ফোনের ক্যামেরা, পর্দার আকার, প্রসেসর ও দাম তুলে ধরা হলো।
Visit een-wit.pl for more information.
১. রিয়েলমি ১৪ ৫জি
১২ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার এ ফোনটিতে ৪ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে। ১২০ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড পর্দা থাকায় ফোনটিতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং থাকায় ফোনটি ধুলাবালু ও পানিতে নষ্ট হয় না। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। ফোনটির দাম ৪১ হাজার ৯৯৯ টাকা।
২.ভিভো ভি৬০ লাইট ৫জি
৫জি প্রযুক্তির ফোনটিতে রয়েছে ১২০ হার্ডজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা। ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি টার্বো প্রসেসরে চলা ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করা যায়। আইপি৬৫ রেটিংযুক্ত ফোনটির পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরও রয়েছে। ৯০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তিসুবিধার ফোনটির দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা।
স্মার্টফোন কেনার বাজেট যখন ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা৩.ইনফিনিক্স নোট ৬০
৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আলটিমেট ৫জি প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির অন্যতম বড় আকর্ষণ এর ৬.৭৮ ইঞ্চির এলটিপিএস অ্যামোলেড পর্দা, যা চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। সুরক্ষার জন্য ফোনটির পর্দার নিচেই যুক্ত করা হয়েছে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর। ফোনটির পেছনে ৫০, ৮ ও ১৩ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা।
৪. স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ৫জি
স্যামসাংয়ের এই ৫জি ফোনটিতে রয়েছে ১২০ হার্ডজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পর্দা। ৪ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ৮ ও ৫ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ধুলা ও পানি প্রতিরোধক ফোনটিতে নিরাপত্তার জন্য পর্দার নিচেই যুক্ত করা হয়েছে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। ফোনটির দাম ৪৬ হাজার ৪৯৯ টাকা।
ঈদের বাজারে ৩০ হাজার টাকার মধ্যে ৯ স্মার্টফোন৫. শাওমি রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি
৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার এ ফোনটিতে রয়েছে ১২০ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড পর্দা। ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসরে চলা ফোনটির পেছনে রয়েছে ওআইএস সুবিধাসহ ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স এবং সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইপি৬৮/আইপি৬৯ রেটিংযুক্ত ফোনটি পানিতে নষ্ট হয় না। পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে, যা ১০০ ওয়াটের হাইপার চার্জিং সমর্থন করে। ফোনটির দাম ৪৬ হাজার ৯৯৯ টাকা।
৬.অনার এক্স৯ডি
৬০০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৯ ইঞ্চি অ্যামোলেড পর্দা রয়েছে ফোনটিতে, ফলে তীব্র আলোতেও পর্দার ছবি স্পষ্ট দেখা যায়। ৪ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসরে চলা ফোনটির পেছনে রয়েছে ১০৮ ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৮ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ফোনটিতে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটির দাম ৪৬ হাজার ৯৯৯ টাকা।
৭.টেকনো ক্যামন ৫০ আলট্রা ৫জি
যাঁরা নিখুঁত ডিসপ্লে ও ফটোগ্রাফি পছন্দ করেন, তাঁদের জন্য এই ফোনে রয়েছে ১৪৪ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির ১.৫কে কার্ভড অ্যামোলেড পর্দা। ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আলটিমেট প্রসেসরে চলা ফোনটির পেছনে রয়েছে ৫০, ৫০ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধাযুক্ত ফোনটিতে টাইপ-সি পোর্ট রয়েছে। ৪৫ ওয়াটের সুপার চার্জিং প্রযুক্তি সমর্থন করা ফোনটির দাম ৪৬ হাজার ৯৯৯ টাকা।
ঈদের কেনাকাটায় ২০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন