বুয়েটে চাকরির সুযোগ, আবেদন ৭ জুন পর্যন্ত
· Prothom Alo

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১৩ ও ২০তম গ্রেডে ২ পদে ২ কর্মী অস্থায়ী (প্রজেক্ট) ভিত্তিতে নিয়োগ দেবে। ২০ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ (সিভি) আবেদন করতে পারবেন।
Visit afnews.co.za for more information.
১. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আইনি জটিলতায় দ্বিমুখী জট: প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি দুই-ই আটকেআবেদনের যোগ্যতা
*অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*আর অ্যান্ড ডি ফান্ডেড অথবা আর অ্যান্ড ডি প্রজেক্ট ম্যানেজমেন্টে ন্যূনতম ছয় মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
*কম্পিউটার সফটওয়্যার অপারেটরের কাজে দক্ষতা থাকতে হবে।
*ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ব-চে) সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা
*এসএসসি পাস হতে হবে।
*আর অ্যান্ড ডি ফান্ডেড অথবা আর অ্যান্ড ডি প্রজেক্ট ম্যানেজমেন্টে ন্যূনতম ছয় মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
জাপান উচ্চশিক্ষার গন্তব্য, যে যে ধাপ অনুসরণ করতে হবেআবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের অফিসে গিয়ে সিভি জমা দিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০২৬।
আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নেবে ৩০০ জন, চাকরির জন্য আবেদন অনলাইনে