অপরাধীরা পার পেয়ে গেলে কখনোই অপরাধ নির্মূল হবে না

· Prothom Alo

রাজশাহীতে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্টি মোড়ে এটির আয়োজন করেছে রাজশাহী বন্ধুসভা।

রাজশাহী বন্ধুসভার সভাপতি সোহান রেজার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক আবদুস ছামাদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোস্তাফিজ গনি, নৃত্যশিল্পী আলো রানী মৈত্র এবং প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।

Visit newsbetting.cv for more information.

মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডসহ বিগত সময়ে সারা দেশে ঘটে যাওয়া সব শিশু ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ‘একজন অপরাধীর অপরাধের শাস্তি দেখে আরেকজন অপরাধী ভয় না করলে এ রকম অপরাধ সংঘটিত হতেই থাকবে। অপরাধীরা যদি অপরাধ করে পার পেয়ে যায়, তাহলে সমাজ থেকে কখনোই অপরাধ নির্মূল হবে না। তাই সব অপরাধের ক্ষেত্রে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার করতে হবে। শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নকারীদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।’

সভাপতি, রাজশাহী বন্ধুসভা

Read at source