যে স্বীকৃতি প্রথমবার পেলেন মুশফিক ও পাকিস্তানকে ধবলধোলাই করে যত রেকর্ড
· Prothom Alo

যে দলের বিপক্ষে ১৩ টেস্টে একটিও জয় ছিল না, সেই পাকিস্তানকে টানা দুটি সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজ জয়ের পথে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে নাজমুল হোসেনের দল।
Visit rouesnews.click for more information.
৪আয়ারল্যান্ডের পর পাকিস্তানকেও ধবলধোলাই—টেস্ট ইতিহাসে এই প্রথম টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ। বাংলাদেশ এর আগে তিনবার টানা তিন টেস্ট জিতেছে।
বাংলাদেশের টানা টেস্ট জয়
* টানা তিন বা ততোধিক ম্যাচ জয়ের সবগুলোই দেশের মাটিতে।
৪জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা চার টেস্টে হারাল বাংলাদেশ। বাংলাদেশ জিম্বাবুয়েকে টানা চার টেস্টে হারিয়েছিল ২০১৩ ও ২০১৪ সালে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৪টি টেস্ট জয়। টেস্টে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ বেশি হারিয়েছে শুধু দুটি দলকে—জিম্বাবুয়ে (৯) ও ওয়েস্ট ইন্ডিজ (৫)।৩সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছয় টেস্ট খেলে বাংলাদেশের জয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামেও ২৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৩ টেস্টে। বাংলাদেশ এর চেয়ে বেশি জিতেছে শুধু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে—৩০ ম্যাচে ১০টি।২১ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার সিরিজসেরা মুশফিকুর রহিম।১টেস্ট র্যাঙ্কিংয়েও ইতিহাস, প্রথমবার সাতে বাংলাদেশ৯/১৮৭
পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ম্যাচসেরা বোলিংয়ের রেকর্ড নতুন করে লিখলেন তাইজুল ইসলাম। আগের রেকর্ড ৮/২০৫, ২০২১ সালে চট্টগ্রামে।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম১১১বাংলাদেশ জিতেছে, এমন টেস্টে তাইজুলের উইকেট। বাংলাদেশের আর কারও ১০০ উইকেটও নেই। তাইজুলের সমান ১৯ টেস্টে ৯৪ উইকেট নিয়ে দুইয়ে মেহেদী হাসান মিরাজ।
১৮পাকিস্তান সিরিজে বাংলাদেশের পেসারদের উইকেট। ঘরের মাঠে মাত্র একবারই সিরিজে এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন বাংলাদেশের পেসাররা, ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০টি।
পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়