আয়েশা (রা.) থেকে দাম্পত্য জীবনে ত্যাগের শিক্ষা
· Prothom Alo

পারিবারিক কাঠামোতে স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল। এই বন্ধনে ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতার পাশাপাশি ইসলাম একটি বিশেষ দিকের ওপর জোর দিয়েছে—পারস্পরিক কল্যাণমুখী আনুগত্য।
এটি কোনো অন্ধ অনুসরণ নয়; বরং ভারসাম্যপূর্ণ পারিবারিক জীবনের ভিত্তি। এ ক্ষেত্রে উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর জীবন আমাদের জন্য এক অসাধারণ দৃষ্টান্ত।
Visit moryak.biz for more information.
নবীজির সঙ্গে আয়েশার দাম্পত্য জীবন ছিল প্রায় নয় বছরের। এই দীর্ঘ সময়ে তিনি প্রতিটি ক্ষেত্রে সচেতনতা ও গভীর ভালোবাসার পরিচয় দিয়েছেন। তিনি শুধু সরাসরি আদেশ পালনই করতেন, তা নয়, বরং এমন কিছু করতেন না যা নবীজির অসন্তুষ্টির কারণ হতে পারে।
একটি ঘটনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়। একবার আয়েশা (রা.) একটি প্রাণীর ছবিযুক্ত গদি কিনেছিলেন। তিনি ভেবেছিলেন, এতে নবীজি আরাম করে বসতে পারবেন। কিন্তু রাসুলুল্লাহ (সা.) সেটি দেখে ঘরের দরজাতেই থেমে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না।
তাঁর চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখে আয়েশা (রা.) তৎক্ষণাৎ বিনয়ের সঙ্গে নিজের ভুল বুঝতে পারলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন।
সাহাবি রবিআ আসলামি (রা.) বিয়ে করবেন, কিন্তু ওলিমা দেওয়ার মতো সামর্থ্য তাঁর নেই। নবীজি (সা.) তাঁকে আয়েশার কাছে পাঠালেন।আয়েশার সঙ্গে যেভাবে গল্প করতেন নবীজি
নবীজি (সা.) তখন ব্যাখ্যা করলেন যে প্রাণীর ছবি নির্মাণ করা নিষিদ্ধ এবং যে ঘরে এমন ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। (সহিহ বুখারি, হাদিস: ৫৯৬১)
এই ঘটনায় আয়েশার যে গুণটি সবচেয়ে উজ্জ্বল, তা হলো ভুল বুঝতে পেরে ত্বরিত সংশোধনের মানসিকতা। তিনি কোনো যুক্তি বা তর্কে লিপ্ত হননি, বরং নিজের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা থেকে ফিরে এসেছেন। এটি একজন আদর্শ জীবনসঙ্গীর অন্যতম বৈশিষ্ট্য।
আরেকটি ঘটনা আয়েশার আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত তুলে ধরে। সাহাবি রবিআ আসলামি (রা.) বিয়ে করবেন, কিন্তু ওলিমা দেওয়ার মতো সামর্থ্য তাঁর নেই। নবীজি (সা.) তাঁকে আয়েশার কাছে পাঠালেন খাবারভর্তি একটি পাত্র নেওয়ার জন্য।
রবিআ (রা.) যখন তাঁর কাছে গেলেন, আয়েশা (রা.) জানালেন যে ঘরে মাত্র নয় সা (এক সা সমান সোয়া তিন কেজি প্রায়) যব ছাড়া আর কোনো খাবার নেই। তবুও তিনি কোনো দ্বিধা না করে সেই শেষ সম্বলটুকু রবিআকে দিয়ে দিলেন। (ইমাম হাকেম, আল–মুসতাদরাক, ২/১৮৮)
মহানবী (সা.) কতটা সাধারণ জীবন যাপন করতেনভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে গড়ে ওঠা এই আনুগত্যই একটি সুখী ও শান্তিময় পরিবারের মজবুত ভিত্তি।
এই ঘটনাটি প্রমাণ করে, আয়েশার দায়বদ্ধতা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না। নিজের প্রয়োজন ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি স্বামীর পরামর্শ ও মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন। তাঁর এই আত্মত্যাগ কেবল দায়িত্ববোধ নয়, বরং ইমানের গভীরতা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বহিঃপ্রকাশ।
বর্তমান সমাজে স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ হলো পারস্পরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে অসচেতনতা। যদি উভয় পক্ষই নবীজির আদর্শ ও আয়েশার মতো সংবেদনশীলতা লালন করেন, তবে পারিবারিক জীবনে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। আয়েশার জীবন আমাদের শেখায়, প্রকৃত সুখ আসে ত্যাগের মধ্য দিয়ে।
একজন মুসলিম নারীর জন্য এই আন্তরিকতা কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদত—যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং শরিয়তের সীমার মধ্যে থেকে করা হয়। ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে গড়ে ওঠা এই আনুগত্যই একটি সুখী ও শান্তিময় পরিবারের মজবুত ভিত্তি।
জীবন যাপনে ভারসাম্য: নবীজির জীবন থেকে ৭ শিক্ষা