মদনপুর আলোর পাঠশালায় মা দিবস উদ্যাপন
· Prothom Alo

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মদনপুর আলোর পাঠশালায় পালিত হয়েছে বিশ্ব মা দিবস। এ উপলক্ষে বিদ্যালয়ে এক আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সবাই মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Visit betsport.cv for more information.
অনুষ্ঠানে নবম শ্রেণির ছাত্র মো. সাহিন বলেন, ‘আমি মায়ের কারণেই এই পৃথিবী দেখতে পেয়েছি। আজ বড় হয়ে স্কুলে পড়ছি। যত দিন বেঁচে থাকব, মায়ের কথা শুনব এবং কখনো তাকে কষ্ট দেব না।’ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল-আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১০ই মে বিশ্ব মা দিবস। মাকে সম্মান করা, ভালোবাসা এবং তাঁর ত্যাগ ও অবদানের প্রশংসা করার উদ্দেশ্যে বিশেষ দিনটি পালন করা হয়। মা পৃথিবীর এমন একজন মানুষ, যার কোনো তুলনা হয় না। মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়।’ এ সময় তিনি শিক্ষার্থীদের মায়ের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল, কখনো খারাপ ব্যবহার না করার আহ্বান জানান।
মা দিবস উদ্যাপন অনুষ্ঠানে সকল শিক্ষার্থীরা।প্রধান শিক্ষক আকতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘মা তো মা-ই, মায়ের কোনো তুলনা হয় না এবং কখনো হবেও না। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবার যত্ন নেবে এবং তাদের সঙ্গে এমন আচরণ করবে, যাতে তারা সন্তুষ্ট থাকেন এবং আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করেন।’
তিনি আরও বলেন, ‘সন্তানের জীবনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মা গর্ভে ধারণ থেকে শুরু করে লালন-পালন এবং অসীম ত্যাগের মাধ্যমে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলেন। এটা মা ছাড়া এই পৃথিবীতে কারও পক্ষে সম্ভব নয়। তাই এখন থেকেই তোমাদের উচিত মায়ের কাজে সহযোগিতা করা এবং তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া, মায়ের সেবা করে তার কাছ থেকে দোয়া নেওয়া। যা তোমাদের দুনিয়া ও আখিরাতে জন্য সবচেয়ে মঙ্গলময়।’