নাম বদলের পর গানে ফিরছেন হিসুং
· Prothom Alo

কে–পপ গ্রুপ এনহাইপেন ছাড়ার পর নাম বদলে ফেলেছেন হিসুং। গত মাসে তিনি ইভান নাম নিয়েছেন, এখন থেকে এই নামেই পাওয়া যাবে তাঁকে। গ্রুপ ছাড়ার পর নাম বদল; এবার একক গানে ফিরছেন তিনি।
বিলিফট ল্যাবের প্রতিনিধি সোমবার বলেন, ‘জুনকে লক্ষ্য রেখে নতুন একটি গান প্রকাশের প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
Visit moryak.biz for more information.
২০২০ সালে এনহাইপেনে যোগ দেন ইভান। গ্রুপে থাকাকালে হিসুং নামে পরিচিতি পান। তিনি গ্রুপের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে নাম করেছেন।
গ্রুপের সঙ্গে মতপার্থক্যের জেরে এনহাইপেন ছাড়ার ঘোষণা দেন ইভান। গত মার্চে এমন ঘোষণার পর ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এনহাইপেন ছাড়ছেন হিসুংগত মাসে গায়ক আনুষ্ঠানিকভাবে নিজের নাম হিসুং থেকে ইভানে পরিবর্তন করেন এবং নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল চালু করেন। তখন থেকেই গুঞ্জন ছড়িয়েছে, তিনি একক ক্যারিয়ারে মন দেবেন।
এনহাইপেনে থাকাকালে ইভান ‘হাইওয়ে ১০০৯’, ‘ডায়াল ট্রাজেডি’সহ বিভিন্ন গানের গীতিকার, সুরকার ও প্রযোজক হিসেবে কাজ করেছেন।
কোরিয়া টাইমস অবলম্বনে