রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প

· Prothom Alo

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি এ ঘোষণা দেন।

Visit sport-tr.bet for more information.

নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প রাশিয়া–ইউক্রেনের যুদ্ধবিরতির কথা জানান। পোস্টে তিনি বলেন, শনিবার (আজ) যুদ্ধবিরতি শুরু হবে, চলবে সোমবার পর্যন্ত।

মার্কিন প্রেসিডেন্ট পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) যুদ্ধবিরতি কার্যকর হবে।’

ইউক্রেন থেকে চুরি করা খাদ্যশস্য কিনছে ইসরায়েল, অভিযোগ জেলেনস্কি

ট্রাম্পের এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিন দিনের যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানান, চার বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধ অবসানে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে তিন দিনের একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে।

পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক টেলিফোন আলোচনার পরিপ্রেক্ষিতে এ সমঝোতা হয়েছে। মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সময় এ বিষয়ে সম্মতি তৈরি হয় এবং এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সঙ্গে যোগাযোগ করেন।

এই রুশ কর্মকর্তা আরও জানান, ওই টেলিফোন আলোচনায় দুই প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁদের দেশ দুটি মিত্র ছিল বলে জোর দেন এবং বিজয় দিবস উদযাপনের সময় যুদ্ধবিরতি কার্যকর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার কাছে দনবাস ছাড়ার শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করে রাশিয়া, যা ‘ভিক্টরি ডে’ নামে পরিচিত। এ দিবসকে সামনে রেখে ইউক্রেনে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি আগেই ঘোষণা করেছিল মস্কো। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, তারাও যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করে।

তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে গতকাল ট্রাম্প বলেন, ‘এ অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে।’ এতে রাজি হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আশা করি, এর মধ্য দিয়ে একটি অত্যন্ত দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের অবসানের সূচনা হবে।’

ইউক্রেন যুদ্ধের ৪ বছর পূর্তি, প্রভাব টের পাচ্ছে রাশিয়া

Read at source