চলনবিলে ধান কাটার ধুম
· Prothom Alo
চলনবিল এলাকায় খেত থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষিশ্রমিকেরা। আগাম বৃষ্টিতে অনেকের ধান নষ্ট হয়েছে। এখন রোদের দেখা মেলায় অনেকেই তাড়াহুড়ো করে ধান কেটে নিচ্ছেন। চলছে খেতে খেতে ধান কাটা আর মাড়াইয়ের ব্যস্ততা। নাটোরের সিংড়া উপজেলার তেরবাড়িয়া গ্রাম ঘুরে ছবিগুলো গতকাল বুধবার তোলা—
Visit afsport.lat for more information.
পাকা ধান কাটছেন কৃষক ও কৃষিশ্রমিকেরা খেত থেকে কাটা ধান মাথায় করে নেওয়া হচ্ছে ঘরে কেউ কেউ ঘোড়ার গাড়িতে করে খেত থেকে ঘরে নিয়ে যাচ্ছেন ধান চলছে ধান মাড়াইয়ের কাজ বৃষ্টিতে ভিজে যাওয়া ধান শুকিয়ে নেওয়ার চেষ্টা ভেজা ধান শুকানোর জন্য রোদে ছড়িয়ে দেওয়া হচ্ছে কড়া রোদে শুকাচ্ছে ধান রোদে শুকানো ধান ঝাড়ছেন তাঁরা রোদে শুকানোর জন্য বড় সমতল জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে ধান ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততার ফাঁকে পথের ধারে দল বেঁধে খেতে বসেছেন কৃষিশ্রমিকেরা