ভোরে সিলেটে প্রাণ গেল ৮ শ্রমিকের

· Prothom Alo

সিলেটের দক্ষিণ সুরমার তলিবাজারে আজ রোববার ভোরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আট নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। সকাল ছয়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা পিকআপ ভ্যানে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন, অন্যদিকে কাঁঠালবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখে আসছিল। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Visit extonnews.click for more information.

Read at source