নিজের সাথে দেখা

· Prothom Alo

যখন তুমি একা—একলা যেন দুপুরবেলা
হঠাৎ করে যদিবা পাও নিজের সাথে দেখা
আলতো করে তার মাথায় বুলিয়ে হাত আর
লুকিয়ে মুখ, পালিয়ে যেয়ো চোরের মতো, মাথা
নিচু, কণ্ঠ ভেজা বুকটা ফাঁকা পরাজিতের

নিজের দেখা নিজেই পেলে, বিপজ্জনক হলো
বলতে পারো, ছন্নছাড়া কান্না কেন তোমায় পেল?

যখন তুমি একা—একলা যেন দুপুরবেলা
হঠাৎ করে যদিবা পাও নিজের সাথে দেখা
আলতো করে তার মাথায় বুলিয়ো হাত আর
পালিয়ে যেয়ো পালিয়ে যেয়ো ভীষণ দূরে তার

নিজের দেখা নিজেই পেলে বিপজ্জনক হলো
বলতে পারো, মানুষখেকো বাঘটা কেন তোমায় পেল?

Visit grenadier.co.za for more information.

Read at source