চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবসে গণসংগীতের আসর

· Prothom Alo

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে মহান মে দিবসে গণসংগীতের আসর

মহান মে দিবস উপলক্ষে গণসংগীতের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। পয়লা মে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আসরে বিভিন্ন বয়সী নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছিল লালন গান, কবিতা আবৃত্তি, নাচ ও আলোচনা সভা।

Visit milkshake.it.com for more information.

সভাপতি মাসরুফা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। সহসভাপতি ফারাহ উলফাৎ রহমানের সঞ্চালনায় দিবসকেন্দ্রিক বক্তব্য দেন চিকিৎসক আবু রাকিব।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে মহান মে দিবসে গণসংগীতের আসর।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের যে লড়াই-আন্দোলন, তার ফসল মহান মে দিবস। দীর্ঘদিন থেকে লাল পতাকা নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে এলেও আজও শ্রমিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। দেশ উন্নয়নের পথে চললেও কাজের সন্ধানে শ্রমিকদের রাস্তার ধারে আজও অবস্থান করতে দেখা যায়। মজুরি বৈষম্য আজও বিদ্যমান। আজও শ্রমিকেরা তাঁদের বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনে মালিকপক্ষের নির্যাতন, পুলিশের লাঠিপেটা তো আছেই। এ দিবস সফল করতে হলে অবশ্যই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই মে দিবসের সফলতা আসবে।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে মহান মে দিবসে গণসংগীতের আসর।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ওস্তাদ আলী হোসেনের নেতৃত্বে গণসংগীত পরিবেশন করেন বিপ্লব কর্মকার, ফারাহ্ উলফাৎ রহমান, মাসরুফা খাতুন, সাবরিন আখতার, রামিজ আহমেদ, উৎস আসেফ, নাফিউল হাসান ও মানসুরা খাতুন। লালন গান পরিবেশন করেন চাঁপাই বাউল–ভক্তকুলের কাউসার রিপন, আবদুর রাকিব। তাঁদের সহযোগিতা করেন ওস্তাদ আলী হোসেন ও রাসেল আলী। কবিতা আবৃত্তি করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য রাকিবুল হাসান। গণসংগীতের সঙ্গে নাচ পরিবেশন করেন সাধারণ সম্পাদক রামিজ আহমেদ।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা

Read at source