প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি, প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান কর্মসূচিতে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা

· Prothom Alo

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। অধিদপ্তরের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণ করেছেন। আজ সোমবার বেলা ১১টায় আন্দোলনকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৯ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে প্রতিনিধিরা জানান, মহাপরিচালক বলেছেন, স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। দ্রুত নিয়োগের ব্যাপারে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন তিনি।

Visit mwafrika.life for more information.

তবে আন্দোলনকারীদের দাবি, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে তারা অবস্থান ত্যাগ করবেন না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।

এদিকে গতকাল রোববার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরে দুপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের প্রতিনিধিদল। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী যোগদানপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বাস দিলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৯ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১২৬

গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর। ফল প্রকাশে আড়াই মাস পেরিয়ে গেলেও চাকরিতে যোগদান করা হয়নি প্রার্থীদের। দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় ১৪ হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী এবং তাঁদের পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছে।

প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় সমাধান মেলেনি, কর্মসূচি চলবে: সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা

Read at source