অন্তঃসত্ত্বা কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা, কী ঘটেছিল সেদিন

· Prothom Alo

বেশ কয়েক বছর আগে আলিয়া ভাটের দেহরক্ষী ছিলেন জিশান কুরেশি। জিশান বলিপাড়ার অনেক অভিনেতারই ছায়াসঙ্গী ছিলেন। দিন কয়েক আগেই জিশান আলিয়ার সঙ্গে ঘটা এক ঘটনার কথা জানিয়েছেন। এ বার জিশান জানালেন অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে একটি গল্প। প্রসঙ্গত, জিশান কিয়ারার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার দেহরক্ষী।

Visit newsbetsport.bond for more information.

জিশান এক সাক্ষাৎকারে জানান, কিয়ারা যখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখনো তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। একটি ব্র্যান্ড শুটের জন্য কয়েক দিন বাইরে যেতে হয়েছিল তাঁকে। সেই সময় কিয়ারাকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছিল। কারণ, সিদ্ধার্থ স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিয়ারার নিজের নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও জিশানকে পাঠানো হয় কিয়ারার সঙ্গে। যাতে কোনো ঝুঁকি না থাকে।

কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

জিশান জানান, ঘটনাটি ঘটে যখন কিয়ারা ভ্যানিটি ভ্যান থেকে নামছিলেন। সেই সময় স্যুট পরা এক ব্যক্তি তাঁর কাছে এসে প্রথমে সেলফি তোলার কথা বলেন। কিন্তু হঠাৎই তিনি কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিয়ারা ছিলেন অন্তঃসত্ত্বা। এর ফলে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারত। সেই কারণে নিরাপত্তা আরও কড়া রাখা হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই লোককে টেনে নিয়ে যাওয়া হয় বলে জানান জিশান। কিয়ারাও নাকি কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন। জিশান বলেন, ‘সেই মুহূর্তে সিদ্ধার্থ স্যারকে জানানো হয়নি। তা না হলে উনি ভীষণ চেঁচামেচি শুরু করে দিতেন। পরে কিয়ারা ম্যাডাম স্যারকে বুঝিয়ে বলেন।’

দীপিকার পাশেই কিয়ারা

গত বছরের জুন মাসে প্রথম সন্তানের মা হন কিয়ারা। সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম শুরু হয়েছিল ‘শেরশাহ’ ছবির সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এ ছবিতে অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও পর্দার বাইরের সম্পর্কও ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমিরে হয় এই তারকার বিয়ের অনুষ্ঠান।
এনডিটিভি অবলম্বনে

Read at source