বার্সেলোনাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে আতলেতিকো
· Prothom Alo

আতলেতিকো ১:২ বার্সেলোনা (দুই লেগ মিলিয়ে আতলেতিকো ৩:২ গোলে জয়ী)
এবারও পারল না বার্সেলোনা।
Visit mchezo.co.za for more information.
২০১৪ ও ২০১৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে গেল বার্সা।
আজ মাদ্রিদে দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতলেও প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে হেরেছে হান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরুর দিকে লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোল বার্সাকে আশা জোগালেও আদেমোলা লুকমানের গোল আতলেতিকোকে জয়ের পথে নিয়ে যায়।
বার্সেলোনা কোচ মাদ্রিদের ম্যাচটিতে নামিয়েছিলেন ক্লাব ইতিহাসের সবচেয়ে কমবয়সী দল। লাল কার্ডের কারণে ছিলেন না পাউ কুবারসি, চোটের কারণে রাফিনিয়া, আন্দ্রেস ক্রিস্টেনসেন ও মার্ক বার্নালরা। আর রবার্ট লেভানডফস্কি ও মার্কাস রাশফোর্ডদের রাখা হয় বেঞ্চে। এরপর যে দলটি দাঁড়ায়, তার গড় বয়স ২৪ বছর ৩৪৭ দিন; চ্যাম্পিয়নস লিগে নকআউটে বার্সার সবচেয়ে তরুণ দল।
এই কমবয়সী দলটি প্রথম লেগের দুই গোলের বোঝা নামিয়ে ফেলে ২৫ মিনিটের মধ্যেই। চতুর্থ মিনিটে তোরেসের বাড়ানো বড় প্রথম স্পর্শেই আতলেতিকো গোলকিপারের দুই পায়ের ভেতর দিয়ে জালে পাঠান ইয়ামাল।
২৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি আসে তোরেসের কাছ থেকে। দানি ওলমোর কাছ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যে পৌঁছান তিনি। দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালের স্কোরলাইন হয়ে যায় ২:২।
বার্সেলোনার প্রথম গোলটি করেন লামিনে ইয়ামালসমতা থেকে ম্যাচ নিজেদের দিকে নেওয়ার যে লড়াই, সেখানে এগিয়ে যায় স্বাগতিকেরা। অনেকটা খেলার ধারার বিপরীতেই ৩১ মিনিটে গোল করেন লুকমান। জানুয়ারিতে যোগ দেওয়া এই নাইজেরিয়ানকে বক্সে চমৎকারভাবে বল বাড়িয়ে গোলের সুযোগটি বানিয়ে দেন মার্কোস লরেন্তো।
বার্সেলোনা দ্বিতীয়ার্ধের প্রথম থেকে যেভাবে চাপ তৈরি শুরু করে, তাতে মনে হচ্ছিল সমতা আসতে পারে যে কোনো মুহূর্তেই। এর মধ্যে ৫৫ মিনিটে তোরেসের ভলি জালেও জড়ায়। তবে বার্সেলোনার উল্লাস থামিয়ে ভিএআর জানায় অফসাইডে ছিলেন তোরেস।
বার্সেলোনা অবশ্য বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে। এর মধ্যে ৬৫ মিনিটে ইয়ামালের বানানো বলে কাছ থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ওলমো, তবে তিনি সেটি উড়িয়ে ওপর দিয়ে পাঠান। কিছুক্ষণ পর রাশফোর্ড, লেভানডফস্কিরা নামিয়ে আক্রমণে আরও গতি আনার চেষ্টা করেন ফ্লিক।
লিভারপুলকে হতাশায় ডুবিয়ে শেষ চারে পিএসজি৭৪তম মিনিটে অবশ্য লে নরম্যান্ডের শট গোলকিপার হোয়ান গার্সিয়া পা দিয়ে না ঠেকালে আরও একটি গোল হজম করতে হতো সফরকারীদের। তবে কিছুক্ষণ পর আরেকটি ধাক্কা ঠিকই আসে।
আলেক্সান্ডার সরলথকে পেছন থেকে টেনে ধরে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সিদ্ধান্ত বদলে যায় ভিএআরের হস্তক্ষেপের পর। ৭৮ মিনিটের এই লাল কার্ডের পর বার্সাকে পরের সময়টা কাটাতে হয়েছে দশজন নিয়ে।
জুলস কুন্দে ও লেভানডফস্কির এই হতাশা গোলের সুযোগ নষ্টেরএকজন কম নিয়ে খেলা ওই সময়েও গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে বার্সা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লেভানডফস্কির হেড আতলেতিকো গোলকিপার হুয়ান মুসো প্রতিহত করার পর অবশ্য আর কোনো ভালো সুযোগ তারা তৈরি করতে পারেনি। রেফারির শেষ বাঁশির পর উল্লাসে মেতে ওঠে ৭০ হাজারের বেশি দর্শকের মেত্রোপলিতানো।
এর আগে ২০১৪ ও ২০১৬ সালে বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল আতলেতিকো, দুবারই খেলেছিল ফাইনালে। এরপর অবশ্য ইউরোপীয় মঞ্চে আর ভালো করতে পারেনি দলটি। এবারের আগে সেমিফাইনালে খেলার সর্বশেষ অভিজ্ঞতা ২০১৭ সালের।
নেইমার ‘কফিনে’, রিচার্লিসন গাড়ি ধাক্কা মারতে চেয়েছিলেন দেয়ালে