সেমিফাইনালে উঠতে বার্সেলোনা ও লিভারপুলকে কী করতে হবে
· Prothom Alo

বার্সেলোনার অগ্নিপরীক্ষা আজ। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে স্প্যানিশ পরাশক্তিকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শুধু জিতলেই চলবে না, মেলাতে হবে গোলের হিসাবও। গত সপ্তাহে ঘরের মাঠে স্বদেশি প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে কাতালান ক্লাবটি। ইয়ামাল-লেভাদের আজ তাই বড় কিছু করার উপলক্ষই। অন্যদিকে দিয়েগো সিমিওনের আতলেতিকোর ভয় ধারাবাহিকতার অভাব। বার্সাকে ন্যু ক্যাম্পে হারিয়ে আসার পর লা লিগায় দলটি হেরেছে সেভিয়ার কাছে।
Visit biznow.biz for more information.
আজ অ্যানফিল্ডে আরেক ম্যাচে পিএসজির মুখোমুখি বাজে সময়ে ঘুরপাক খাওয়া লিভারপুল। প্যারিস থেকে ২-০ গোলে হেরে আসা দলটি লিগে সর্বশেষ ম্যাচে জিতেছে এরপর। সেই ম্যাচে মোহাম্মদ সালাহর গোলে ফেরাটা টনিক হতে পারে লিভারপুলের।
প্রথম লেগের ফল: বার্সেলোনা ০-২ আতলেতিকোআতলেতিকো-বার্সেলোনা• সেমিফাইনালে উঠতে বার্সেলোনাকে আজ আতলেতিকোর মাঠে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হবে।• নির্ধারিত ৯০ মিনিটে বার্সা ২ গোলে এগিয়ে থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ। ব্যবধান আর না বাড়লে টাইব্রেকার।• জিতলে বা ড্র করলে তো বটেই, ১ গোলের ব্যবধানে হারলেও শেষ চারে উঠবে আতলেতিকো।• এর আগে চ্যাম্পিয়নস লিগে দুবার দেখায় দুবারই বার্সাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছে আতলেতিকো।প্রথম লেগে বার্সার মাঠে বার্সাকে হারিয়েছে আতলেতিকো২০১৪-এর সেই জাদুকরি রাত ফেরাতে চান কোকেপ্রথম লেগের ফল: পিএসজি ২-০ লিভারপুললিভারপুল-পিএসজি
• সেমিফাইনালে উঠতে লিভারপুলকে আজ ঘরের মাঠে ৩ গোলের ব্যবধানে জিততে হবে।• নির্ধারিত ৯০ মিনিটে লিভারপুল ২ গোলে এগিয়ে থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ। ব্যবধান আর না বাড়লে টাইব্রেকার।• জিতলে বা ড্র করলে তো বটেই, ১ গোলের ব্যবধানে হারলেও শেষ চারে উঠবে পিএসজি।• সর্বশেষ মৌসুমে শেষ ষোলোতে দুই দলের দেখায় শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে পরের রাউন্ডে ওঠে পিএসজি। দুই দলই ঘরের মাঠে হেরেছিল।প্রথম লেগে প্যারিসে পিএসজির কাছে হেরেছে লিভারপুলজার্মানির রেকর্ডটা বায়ার্নের, ইংল্যান্ড, স্পেন, ইতালি ও ফ্রান্সে কারা