ইউএইয়ে মোটর রেসে চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক আনোয়ার

· Prothom Alo

আন্তর্জাতিক মোটর রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই মোটর সিটিতে অনুষ্ঠিত ‘গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৫–২৬’–এর রাউন্ড ৭ সফলভাবে সম্পন্ন করেন অভিক আনোয়ার। এই রাউন্ডে তিনি রেনল্ট ক্লিও বিভাগে অংশগ্রহণ করেন এবং ১০ প্রতিযোগীর মধ্যে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এর মাধ্যমে অভিক আনোয়ার আনুষ্ঠানিকভাবে রেনল্ট ক্লিও ক্লাস চ্যাম্পিয়ন ২০২৫–২৬ হয়েছেন।

এর পাশাপাশি চ্যাম্পিয়নশিপজুড়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করায় অভিক ওভারঅল ইউএই ট্যুরিং কার চ্যাম্পিয়ন ২০২৫–২৬ হয়েছেন। একজন বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো এই অর্জন। অভিক আনোয়ার হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘মোট ৪০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মধ্যে আমি ৩৭৭ পয়েন্ট নিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছি। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সিম ভোলিকিনের পয়েন্ট ২০৭। এটা বাংলাদেশি হিসেবে বিরল অর্জন।’

Visit milkshakeslot.lat for more information.

অভিক আনোয়ার আরও যোগ করেন, ‘গতকালের রেসটি বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বেশির ভাগ ড্রাইভার উপযুক্ত টায়ার ব্যবহার করলেও আমি শুধু সরু টায়ার নিয়ে অংশ নিয়েছি। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমি অসাধারণ পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছি।’

এই চ্যাম্পিয়নশিপে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ভারত, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান, হংকং, চীন, ইতালি, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশের মোটর রেস ড্রাইভাররা অংশগ্রহণ করেছেন।

রেস সম্পন্ন করার পর অভিক আনোয়ার

অভিক বলেন, ‘এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের মোটরস্পোর্টস ইতিহাসে একটি বড় মাইলফলক। সীমিত রিসোর্স, কঠিন আবহাওয়া ও তীব্র প্রতিযোগিতার মধ্যেও এই সাফল্য এসেছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।’

Read at source